Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নির্বাচনের পূর্বে ঘন ঘন বিদেশ সফরে কোন কৌশলের ইঙ্গিত দিচ্ছেন জান্তা?
    আন্তর্জাতিক

    নির্বাচনের পূর্বে ঘন ঘন বিদেশ সফরে কোন কৌশলের ইঙ্গিত দিচ্ছেন জান্তা?

    এফ. আর. ইমরানঅক্টোবর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং বর্তমানে ঘন ঘন বিদেশ সফরে যাচ্ছেন। ২০২১ সালের অভ্যুত্থানের পর ক্ষমতা দখলের পর থেকে বিশেষ করে গত ছয় মাসে তার আন্তর্জাতিক সফরের সংখ্যা অতীতের তুলনায় অনেক বেশি। এই সফরগুলোকে পর্যবেক্ষকরা আংশিকভাবে আগামী ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনের জন্য আন্তর্জাতিক সমর্থন অর্জনের কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখছেন।

    জেনারেল এই সফরে চীন ও রাশিয়ায় দু’বার করে, থাইল্যান্ড, বেলারুশ এবং সম্প্রতি কাজাখস্তান সফর করেছেন। এর মাধ্যমে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন।

    ক্রাইসিস গ্রুপের মিয়ানমার বিষয়ক সিনিয়র উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, ‘মিন অং হ্লাইংয়ের এ বছরের ঘন ঘন বিদেশ সফর তার বর্ধিত আত্মবিশ্বাসের প্রতিফলন, যা অভ্যন্তরীণ হুমকি কমার পাশাপাশি আন্তর্জাতিক বিচ্ছিন্নতা হ্রাসের ইঙ্গিত দেয়।’

    জান্তা মুখপাত্র জাও মিন তুন রাষ্ট্রীয় মিডিয়াকে জানান, ‘চীন, রাশিয়া ও কাজাখস্তান নির্বাচনের দিকে তাদের ইতিবাচক মনোভাব দেখিয়েছে।’ যদিও পশ্চিমা দেশগুলো ২০২১ সালের অভ্যুত্থানের পর মিয়ানমার সরকারকে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আয়াসিয়ান সম্মেলন থেকেও জান্তাকে বাদ দিয়েছে।

    মিয়ানমার জান্তা ডিসেম্বরের ২৮ তারিখ থেকে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। তবে চলমান সংঘাতের কারণে ভোট হবে দেশের অর্ধেকেরও কম এলাকায় এবং শুধুমাত্র সামরিকপন্থী দলগুলো অংশগ্রহণ করতে পারবে। বিশ্লেষকরা বলেন, এটি মূলত ক্ষমতায় থাকার নাটকীয় প্রয়াস ছাড়া কিছু নয়।

    চীনের সঙ্গে বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘মিয়ানমারে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে চীন সমর্থন করে।’

    বিশ্লেষক ইয়ি মিও হেইন মন্তব্য করেন, ‘চীনের সমর্থন জান্তা সরকারকে কূটনৈতিক বৈধতা ও উপকরণগত সহায়তা দেবে, যা নির্বাচনী নাটককে এগিয়ে নিতে সাহায্য করবে।’

    চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় মিয়ানমারে তেল-গ্যাস পাইপলাইন ও গভীর সমুদ্রবন্দরসহ নানা অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ হচ্ছে, যা মিন অং হ্লাইংয়ের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার হিসেবে কাজ করছে।

    অভ্যন্তরীণ প্রতিরোধ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বৈধতা অর্জনের এই দ্বৈত প্রচেষ্টা জান্তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারে, যদিও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে না বলে পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন।

    গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর মানবতাবিরোধী অপরাধের জন্য ৬৯ বছর বয়সী জেনারেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির চেষ্টা করেছেন, যা তার ভ্রমণের বিকল্প সীমিত করেছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র আর বিশ্বে ‘হুকুম’ চালাতে পারবে না: ইরান

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ নিয়ে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    বছরজুড়ে যুদ্ধের সতর্কবার্তা দিলেন ইসরাইলি সেনাপ্রধান

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.