Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজা সংকটে নেতানিয়াহুকে তুরস্কের হুঁশিয়ারি
    আন্তর্জাতিক

    গাজা সংকটে নেতানিয়াহুকে তুরস্কের হুঁশিয়ারি

    এফ. আর. ইমরানঅক্টোবর 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো মুহূর্তে গাজা যুদ্ধের অবসান ঘটানোর চলমান প্রচেষ্টা ভেস্তে দিতে পারেন। তিনি বলেন, ইসরাইলি মন্ত্রিসভার আচরণ যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য নেওয়া রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগগুলোকে বিপন্ন করছে।

    হিব্রু দৈনিক ইয়েদিয়থ আহরোনথের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

    ফিদান সিরিয়ার প্রসঙ্গেও বলেন, তুরস্ক কোনো বিদেশি হস্তক্ষেপ বা দেশটিকে বিভক্ত করার প্রচেষ্টা মেনে নেবে না। তিনি জানিয়েছেন, আঙ্কারার কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে সিরিয়ার সরকারের পূর্ণ সমর্থনে কেন্দ্রীভূত এবং আসন্ন সংসদীয় নির্বাচনকে ‘সিরিয়ার জন্য এক ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে দেখা হচ্ছে।

    ফিদানের এই সতর্কবার্তা ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার কয়েক ঘণ্টা পর প্রকাশ করা হয়েছে।

    নেতানিয়াহু বলেছেন, সেনাবাহিনী গাজা উপত্যকার কেন্দ্রে তাদের অভিযান চালিয়ে যাবে, যতক্ষণ না সব বন্দি মুক্ত হয় এবং সব সামরিক লক্ষ্য অর্জিত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হরমুজ নিয়ে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    বছরজুড়ে যুদ্ধের সতর্কবার্তা দিলেন ইসরাইলি সেনাপ্রধান

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্প-স্টারমার দ্বন্দ্বে চাপে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্ক

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.