Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শিকাগোতে অভিবাসনবিরোধী বিক্ষোভে বন্দুকধারী নারী গুলিবিদ্ধ
    আন্তর্জাতিক

    শিকাগোতে অভিবাসনবিরোধী বিক্ষোভে বন্দুকধারী নারী গুলিবিদ্ধ

    এফ. আর. ইমরানঅক্টোবর 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শিকাগোর লিটল ভিলেজ এলাকায় আইসিই সদস্যদের সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারীকে আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের শিকাগোতে অভিবাসনবিরোধী বিক্ষোভ চলাকালে বর্ডার পেট্রোলের গুলিতে এক সশস্ত্র নারী আহত হয়েছেন। শনিবার শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শত শত বিক্ষোভকারী ফেডারেল অভিবাসন এজেন্টদের মুখোমুখি হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে।

    ডিএইচএসের একজন মুখপাত্র জানান, এ ঘটনায় কোনো আইনপ্রয়োগকারী কর্মকর্তা গুরুতর আহত হননি। আহত নারীর নেতৃত্বে থাকা একটি দল ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর গাড়িগুলোর সঙ্গে নিজেদের গাড়ি ধাক্কা দেয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তিনি নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে পৌঁছান। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

    বার্তাসংস্থা রয়টার্স অনুসারে, শনিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আইসিই এজেন্টরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পেপার স্প্রে ও রাবার বুলেট ব্যবহার করে।

    হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক্স-এ এক পোস্টে জানান, শিকাগোর ব্রাইটন পার্ক এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ অপারেশন বাহিনী মোতায়েন করা হয়েছে। বিভাগটির সহকারী সেক্রেটারি ট্রিসিয়া ম্যাকলফলিন বলেন, আহত নারীর কাছে একটি সেমি-অটোমেটিক বন্দুক ছিল।

    অন্যদিকে ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিটজকার অভিযোগ করেছেন, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে রাজ্যের ন্যাশনাল গার্ড মোতায়েনের আলটিমেটাম দিয়েছেন। প্রিটজকার এক বিবৃতিতে বলেন, “আমাদের নিজস্ব সীমানার ভেতর কোনো গভর্নরকে তার ইচ্ছার বিরুদ্ধে সামরিক বাহিনী মোতায়েন করতে বাধ্য করা একেবারেই অগ্রহণযোগ্য এবং অ-আমেরিকান।”

    হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন জানান, ফেডারেল কর্মকর্তা ও সম্পদ রক্ষার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ৩০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের অনুমোদন দিয়েছেন।

    শিকাগো অঞ্চলে ফেডারেল এজেন্টদের উপস্থিতি বাড়ানোর বিরুদ্ধে স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে আসছে। শুক্রবার ব্রডভিউ শহরতলির একটি আইসিই কার্যালয়ের সামনে শত শত বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তারা আটক কেন্দ্রগুলোর বিরুদ্ধে স্লোগান দেয় এবং অভিবাসী আটকপ্রত্যাশীদের বহনকারী গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে।

    একই সঙ্গে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ডি.সি. এবং পোর্টল্যান্ডসহ অন্যান্য ডেমোক্র্যাটশাসিত শহরেও ফেডারেল পুলিশের কঠোর পদক্ষেপের নিন্দা জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। পোর্টল্যান্ডে ২০০ ওরেগন ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের নির্দেশ শনিবার এক ফেডারেল বিচারক সাময়িকভাবে স্থগিত করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হরমুজ নিয়ে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    বছরজুড়ে যুদ্ধের সতর্কবার্তা দিলেন ইসরাইলি সেনাপ্রধান

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্প-স্টারমার দ্বন্দ্বে চাপে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্ক

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.