Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সাগরপথে ইতালিগামী অভিবাসীর শীর্ষে বাংলাদেশ
    আন্তর্জাতিক

    সাগরপথে ইতালিগামী অভিবাসীর শীর্ষে বাংলাদেশ

    এফ. আর. ইমরানঅক্টোবর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সমুদ্রপথে চলতি বছরে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত ১৫ হাজার ৪৭৬ জন বাংলাদেশি অভিবাসী দেশটিতে পৌঁছেছেন, যা এ বছরের সর্বোচ্চ সংখ্যা।

    শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ইতালিতে মোট ৫১ হাজার ৮৫৫ জন অভিবাসী পৌঁছেছেন। যদিও এই সংখ্যা ২০২৪ সালের ৫১ হাজার ৩৪১ জনের তুলনায় সামান্য বেশি, তা ২০২৩ সালের ১ লাখ ৩৫ হাজার ৩১৯ জনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তবে এই সামগ্রিক হ্রাসের মধ্যেও বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

    গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছিলেন ৮ হাজার ৫২৬ জন বাংলাদেশি; এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭৬ জনে। ফলে ২০২৫ সালে ইতালিতে আসা মোট অভিবাসীর প্রায় ৩০ শতাংশই বাংলাদেশি, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

    ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্লেষণে দেখা গেছে, আফ্রিকার তুলনায় দক্ষিণ এশিয়ার দেশগুলো—বিশেষ করে বাংলাদেশ—থেকে অভিবাসীর সংখ্যা দ্রুত বাড়ছে। বাংলাদেশের পর ইতালিতে সর্বাধিক অভিবাসী এসেছে ইরিত্রিয়া (৭ হাজার ৯০ জন) ও মিসর (৬ হাজার ৫৫৮ জন) থেকে।

    এছাড়া পাকিস্তান, সুদান, সোমালিয়া, ইথিওপিয়া, তিউনিশিয়া, ইরান, সিরিয়া, গিনি, আলজেরিয়া, নাইজেরিয়া, মালি ও আফগানিস্তান থেকেও কয়েক হাজার মানুষ ইতালিতে পাড়ি জমিয়েছেন।

    অভিবাসনের সর্বোচ্চ সময় ছিল মে থেকে সেপ্টেম্বর মাস। মে মাসে ৭ হাজার ১৭৮ জন, জুনে ৭ হাজার ৮৯ জন, জুলাইয়ে ৬ হাজার ৪৮৭ জন, আগস্টে ৬ হাজার ১৪৬ জন এবং সেপ্টেম্বরে সর্বাধিক ৮ হাজার ৩১৫ জন অভিবাসী ইতালিতে পৌঁছান। তবে অক্টোবরের শুরু থেকে অভিবাসন প্রবাহ কিছুটা কমেছে।

    এ বছর এককভাবে ইতালিতে পৌঁছানো অপ্রাপ্তবয়স্ক অভিবাসীর সংখ্যাও বেড়েছে। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৯ হাজার ১৫৬ জন শিশু ইতালিতে পৌঁছেছে, যা গত বছরের ৮ হাজার ৭৫২ জনের চেয়ে কিছুটা বেশি হলেও ২০২৩ সালের ১৮ হাজার ৮২০ জনের তুলনায় অনেক কম।

    পরিসংখ্যান বিশ্লেষণ বলছে, ইউরোপীয় সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর হওয়ার পরও বাংলাদেশের অভিবাসন প্রবাহে তেমন প্রভাব পড়েনি। বরং দক্ষিণ এশীয় অভিবাসনের নতুন প্রবণতা এখন স্পষ্টভাবে ইতালির ভূমধ্যসাগরীয় উপকূলে দৃশ্যমান হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বছরজুড়ে যুদ্ধের সতর্কবার্তা দিলেন ইসরাইলি সেনাপ্রধান

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্প-স্টারমার দ্বন্দ্বে চাপে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্ক

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবানন ছাড়ার নির্দেশ ইসরায়েলের

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.