Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজা যুদ্ধ ইসরায়েলের ভাবমূর্তি ধ্বংস করেছে: রুবিও
    আন্তর্জাতিক

    গাজা যুদ্ধ ইসরায়েলের ভাবমূর্তি ধ্বংস করেছে: রুবিও

    এফ. আর. ইমরানঅক্টোবর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দুই বছরব্যাপী ভয়াবহ সামরিক অভিযান ইসরায়েলের বৈশ্বিক ভাবমূর্তি ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও।

    রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, “আমরা রাজি হই বা না হই, সম্প্রতি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং আরও অনেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও ইসরায়েলের প্রতি এক ধরনের আক্রমণাত্মক মনোভাব তৈরি হয়েছে।”

    তিনি আরও বলেন, “বৈশ্বিকভাবে ইসরায়েলের ভাবমূর্তি ধ্বংস হয়ে গেছে এবং আমাদের প্রেসিডেন্ট বিষয়টিতে সরাসরি মনোযোগ দিচ্ছেন। ইসরায়েলকে তিনি বোঝাতে চেয়েছেন যে, তারা স্বীকার করুক বা না করুক, দুই বছর ধরে চলা যুদ্ধের পরিণতিতে তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে—যা উপেক্ষা করা অসম্ভব।”

    ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। ওই হামলায় ১ হাজার ২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন জিম্মি হন। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী গাজায় অভিযান শুরু করে, যা এখনো চলছে। এ পর্যন্ত এই অভিযানে ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

    চলমান যুদ্ধ বন্ধে গত সপ্তাহে ২০ দফা যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মিসরের রাজধানী কায়রোতে এই প্রস্তাবের ওপর আলোচনায় বসবেন ইসরায়েল, হামাস এবং মধ্যস্থতাকারী তিন দেশ—কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

    রুবিও সাক্ষাৎকারে বলেন, তিনি বিশ্বাস করেন ইসরায়েল অবশেষে যুদ্ধবিরতির শর্তগুলো মেনে নেবে। “ইসরায়েলিরা বুঝতে পারবে যে সংঘাত চলতে থাকলে জিম্মিদের মুক্তি অসম্ভব। যুদ্ধ চলমান অবস্থায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, তাই অভিযান থামানোই একমাত্র পথ” বলেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বছরজুড়ে যুদ্ধের সতর্কবার্তা দিলেন ইসরাইলি সেনাপ্রধান

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্প-স্টারমার দ্বন্দ্বে চাপে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্ক

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবানন ছাড়ার নির্দেশ ইসরায়েলের

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.