Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সিরীয় সেনা ও এসডিএফের সংঘাত থামাতে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন
    আন্তর্জাতিক

    সিরীয় সেনা ও এসডিএফের সংঘাত থামাতে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন

    এফ. আর. ইমরানঅক্টোবর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সিরিয়ার রাজধানী দামেস্কে একটি চুক্তি সই করার পর করমর্দন করছেন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং এসডিএফের প্রধান মাজলুম আবদি। ১০ মার্চ ২০২৫/ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কয়েক দিনের উত্তেজনা ও সংঘাতের পর সিরিয়ার আলেপ্পো নগরীর দুটি এলাকায় সরকারি সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র–সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) মধ্যে নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

    এর আগের দিন, সোমবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে, উত্তর–পূর্বাঞ্চলের কয়েকটি সংঘর্ষ এলাকায় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের বিরুদ্ধে পুনরায় সেনা মোতায়েন করা হয়েছে। তবে মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, এই মোতায়েন কোনো নতুন সামরিক অভিযানের অংশ নয়; বরং এসডিএফের ক্রমবর্ধমান হামলা ও ভূমি দখলের চেষ্টা প্রতিহত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    চলতি বছরের মার্চে দামেস্ক সরকার ও এসডিএফের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি হয়, যার লক্ষ্য ছিল দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধে বিভক্ত সিরিয়াকে একীভূত করা। ওই চুক্তি অনুযায়ী, এসডিএফকে সিরিয়ার রাষ্ট্রীয় অবকাঠামোর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার কথা ছিল। এতে এসডিএফের নিয়ন্ত্রণাধীন প্রশাসনিক সংস্থাগুলোকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয়ের পথ খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়।

    চুক্তি সইয়ের সময় দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও এসডিএফের প্রধান মাজলুম আবদির মধ্যে করমর্দনের একটি ছবি প্রকাশ করেছিল সানা সংবাদ সংস্থা। কিন্তু সাম্প্রতিক সংঘর্ষে সেই চুক্তির কার্যকারিতা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক দিন আগে সিরীয় সেনারা আলেপ্পোর এসডিএফ–নিয়ন্ত্রিত দুটি এলাকা ঘিরে ফেলেছিল। এর জেরে স্থানীয় বাসিন্দারা বিচ্ছিন্নভাবে বিক্ষোভে অংশ নেন। ওই দুই এলাকায় এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে বলে তারা জানান।

    একটি নিরাপত্তা সূত্রের তথ্যমতে, আলেপ্পোর একটি তল্লাশিচৌকিতে হামলায় এক সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, এসডিএফ দাবি করেছে যে, সেনাবাহিনীর হামলার জবাবে তারা পাল্টা আক্রমণ চালিয়েছে। সংঘাত বৃদ্ধির পর দুই এলাকার বহু পরিবার নিরাপত্তার আশায় এলাকা ছেড়ে চলে গেছে।

    চলমান এই সহিংসতার মধ্যে নতুন যুদ্ধবিরতি চুক্তি উভয় পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিচ্ছে, যদিও মাঠপর্যায়ের পরিস্থিতি এখনো অস্থির।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.