Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মরদেহ চুরির ঘটনায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বিচারের মুখোমুখি হতে হবে: আদালত
    আন্তর্জাতিক

    মরদেহ চুরির ঘটনায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বিচারের মুখোমুখি হতে হবে: আদালত

    এফ. আর. ইমরানঅক্টোবর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলে গবেষণার জন্য দান করা মরদেহ চুরি ও কালোবাজারে বিক্রির ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে মামলা করতে পারবে বলে রায় দিয়েছেন- সর্বোচ্চ আদালত। আদালত উল্লেখ করেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মরদেহগুলোর যথাযথ ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে।

    ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সাবেক মর্গ ব্যবস্থাপক সেড্রিক লজ তাদের প্রিয়জনদের মরদেহ ও অঙ্গপ্রত্যঙ্গ চুরি করে কালোবাজারে বিক্রি করেছিলেন। ২০২৩ সালে লজের বিরুদ্ধে মামলা করা হয়, যেটিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

    বিচারপতি স্কট কাফকার রায়ে বলেন, “বাদীরা অভিযোগ করেছেন, হার্ভার্ড মরদেহগুলোর যথাযথ ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে। মরদেহগুলোর সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা ভয়ংকর ও অসম্মানজনক। বিশ্ববিদ্যালয়ের অবহেলার সুযোগে লজ বহু বছর ধরে এ অপকর্ম করেছেন।”

    আদালতের রায়ে আরো বলা হয়েছে, দান করা মরদেহগুলোকে সম্মানজনকভাবে সংরক্ষণ ও যথাযথভাবে সামলানোর আইনি দায়িত্ব ছিল হার্ভার্ডের, যা তারা মারাত্মকভাবে ব্যর্থভাবে পালন করেছে। হার্ভার্ড নিজেই এই দায় স্বীকার করেছে।

    লজ ২০১৮ সালে মর্গ থেকে মরদেহ চুরি শুরু করেন। তিনি মরদেহের মাথা, মস্তিষ্ক, ত্বক ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ নিউ হ্যাম্পশায়ারের গফসটাউনে নিজের বাড়িতে নিয়ে যেতেন এবং স্ত্রীর সহায়তায় সেগুলো বিক্রি করতেন।

    এই ঘটনায় মোট ১২টি মামলায় ৪৭ জন অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন। তারা দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়টি বছরের পর বছর লজের কর্মকাণ্ড উপেক্ষা করেছে।

    হার্ভার্ড মেডিকেল স্কুল এক বিবৃতিতে লজের কর্মকাণ্ডকে জঘন্য উল্লেখ করেছে এবং বলেছে, এটি বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধের পরিপন্থী। লজ গত মে মাসে সব অভিযোগ স্বীকার করেছেন এবং এখন রায় ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বছরজুড়ে যুদ্ধের সতর্কবার্তা দিলেন ইসরাইলি সেনাপ্রধান

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্প-স্টারমার দ্বন্দ্বে চাপে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্ক

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবানন ছাড়ার নির্দেশ ইসরায়েলের

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.