Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্রেটা থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ বললেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    গ্রেটা থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ বললেন ট্রাম্প

    এফ. আর. ইমরানঅক্টোবর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে কটাক্ষ করেছেন। ইসরাইলি নৌবাহিনীর হাতে আটক হওয়া এবং পরে মুক্তি পাওয়া ঘটনায় থুনবার্গকে তিনি ‘ঝামেলাবাজ’ বলে অভিহিত করেন এবং তার ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছেন।

    গত শুক্রবার ইসরাইলি নৌবাহিনী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে ৪০০ জনের বেশি অধিকারকর্মীকে আটক করে। এ নৌবহর সমুদ্রপথে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করছিল। গ্রেটা থুনবার্গও ওই নৌবহরে ছিলেন। পরে সপ্তাহান্তে আটক ১৩০ জনের বেশি অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়। সোমবার গ্রেটা থুনবার্গসহ আরও কিছু অধিকারকর্মীকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠানো হয়।

    স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকরা গ্রেটা থুনবার্গের বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন,

    “তিনি একজন ঝামেলাবাজ। তিনি এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না। তিনি এসব করে বেড়াচ্ছেন। তার ডাক্তার দেখানো উচিত। তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে।”

    এদিকে, ফ্লোটিলার কয়েকজন অধিকারকর্মী ও আইনজীবী অভিযোগ করেছেন, গ্রেটা থুনবার্গসহ আটক অধিকারকর্মীদের ইসরাইল নির্যাতন করেছে। তবে দেশটি এই অভিযোগ অস্বীকার করেছে।

    গ্রেটা থুনবার্গ ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু বছর ধরে বিবাদ চলেছে। ২০১৯ সালে থুনবার্গকে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হওয়ার পর ট্রাম্পও তার ওপর কটাক্ষ করেছিলেন এবং বলেছিলেন, “তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে।”

    বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের মন্তব্যের মূল লক্ষ্য কেবল থুনবার্গ নয়, বরং তার বিশ্বব্যাপী পরিবেশ আন্দোলন এবং রাজনৈতিক প্রভাবকে আঘাত করা। তবে গ্রেটার সমর্থকরা এটিকে ‘অযৌক্তিক আক্রমণ’ হিসেবে দেখছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বছরজুড়ে যুদ্ধের সতর্কবার্তা দিলেন ইসরাইলি সেনাপ্রধান

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্প-স্টারমার দ্বন্দ্বে চাপে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্ক

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবানন ছাড়ার নির্দেশ ইসরায়েলের

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.