Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতীয়দের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতি থাকবে অপরিবর্তিত: স্টারমার
    আন্তর্জাতিক

    ভারতীয়দের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতি থাকবে অপরিবর্তিত: স্টারমার

    এফ. আর. ইমরানঅক্টোবর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর উড়োজাহাজ থেকে নেমে আসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ৮ অক্টোবর ২০২৫। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাজ্য ভারতের নাগরিকদের জন্য ভিসা নীতি শিথিল করার কোনো পরিকল্পনা রাখে না। ভারতের দুই দিনের সফরে আসা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার এ কথা জানিয়েছেন।

    স্টারমার ভারতের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরো দৃঢ় করতে আজ দেশটিতে পৌঁছান। তিনি উদ্যোক্তা, সাংস্কৃতিক নেতা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শতাধিক প্রতিনিধির নেতৃত্ব দিচ্ছেন। এই সফরের মূল লক্ষ্য হলো যুক্তরাজ্যে বিনিয়োগ বৃদ্ধি এবং দেশটির ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নের কাজ করা।

    প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কের বিস্তৃত সুযোগ রয়েছে। তবে ভারতীয় শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য ভিসার সুযোগ-সুবিধা বৃদ্ধির কোনো পরিকল্পনা তাদের নেই।

    তিনি জোর দিয়ে বলেন, আলোচনা ভিসা নিয়ে নয়, বরং ব্যবসায়িক অংশীদারিত্ব, বিনিয়োগ, চাকরি ও যুক্তরাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে হবে।

    গত জুলাইয়ে ভারতের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তিতে যুক্তরাজ্যের গাড়ি ও হুইস্কি সস্তায় ভারতে রপ্তানি এবং ভারতীয় পোশাক ও গয়না সস্তায় যুক্তরাজ্যে আমদানি নিশ্চিত করা হয়েছে।

    শতাধিক বাণিজ্যিক প্রতিনিধির একটি দল নিয়ে ভারতে রওনা হওয়ার আগে হিথরো বিমানবন্দরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ৮ অক্টোবর ২০২৫। ছবি: রয়টার্স

    এছাড়া ভারতীয় স্বল্পমেয়াদি ভিসা নিয়ে যুক্তরাজ্যে কাজ করা শ্রমিকরা সামাজিক নিরাপত্তা ব্যয়ে তিন বছরের জন্য ছাড় পাবেন। তবে অভিবাসননীতিতে কোনো বিস্তৃত পরিবর্তন আনা হয়নি।

    সফরের পথে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় স্টারমার বলেন, ভারতের সঙ্গে চুক্তিতে ভিসার কোনো ভূমিকা নেই এবং ভারতীয়দের জন্য নতুন কোনো ভিসা পথ চালু করা হবে না।

    তিনি যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার উদাহরণ উল্লেখ করে বলেন, যুক্তরাজ্য বিশ্বব্যাপী ‘শীর্ষ মেধাবী’ আকৃষ্ট করতে চায়, তবে ভারতীয়দের জন্য নতুন কোনো সুবিধা আসছে না।

    দুই দিনের সফরে স্টারমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে বৈঠক করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পুতিনের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠানোর বিষয়েও স্টারমার স্পষ্ট করেছেন, তিনি তা করেননি এবং করতে যাচ্ছেন না।

    রাশিয়ার তেল কেনার কারণে মোদি-কে সমালোচনা করবেন কি না—এ বিষয়ে তিনি উল্লেখ করেছেন, যুক্তরাজ্য তেলের বহরকে নজরে রাখছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবানন ছাড়ার নির্দেশ ইসরায়েলের

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্পের পর রিপাবলিকান রাজনীতির হাল ধরবেন কে?

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালির নিয়ে ইরানের নতুন প্রস্তাব

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.