Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজনৈতিক সংকটে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী দেবেন ম্যাক্রোঁ
    আন্তর্জাতিক

    রাজনৈতিক সংকটে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী দেবেন ম্যাক্রোঁ

    এফ. আর. ইমরানঅক্টোবর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজনৈতিক অস্থিতিশীলতায় টালমাটাল ফ্রান্সে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার এ তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছেন।

    ওই কর্মকর্তা জানান, “বেশিরভাগ সংসদ সদস্য পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিপক্ষে। তাঁরা স্থিতিশীলতা চান। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন বাজেট গৃহীত হওয়ার কথা রয়েছে। তাই প্রথমেই পার্লামেন্টে স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন।” তিনি আরও বলেন, “সব দিক বিবেচনা করেই প্রেসিডেন্ট নতুন প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হবে।”

    গত ৬ অক্টোবর পদত্যাগ করেন ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নো। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এই রাজনীতিক আপাতত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নতুন প্রধানমন্ত্রী নিয়োগ পেলেই তিনি পদ ছাড়বেন।

    ফ্রান্সে সম্প্রতি জাতীয় বাজেট কাটছাঁট নিয়ে বিরোধী দল ও জনগণের ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ঋণের চাপ সামলাতে সরকার গত সেপ্টেম্বরেই কল্যাণমূলক ও জনস্বার্থ সম্পর্কিত খাত থেকে ৪ হাজার ৪০০ কোটি ডলার বরাদ্দ কমানোর প্রস্তাব পাস করে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ফ্রান্সজুড়ে বিক্ষোভ শুরু হয়।

    এই পরিস্থিতিতে পার্লামেন্টে ফাঙ্কোইস বায়রোর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলীয় এমপিরা। ভোটে পরাজিত হয়ে ৮ সেপ্টেম্বর পদত্যাগ করেন বায়রো। পরদিনই প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সেবাস্টিয়ান লেকোর্নোকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

    তবে লেকোর্নো সরকারের সময়ও পরিস্থিতি স্থিতিশীল হয়নি। কট্টর বামপন্থি দল ও ট্রেড ইউনিয়নগুলোর অব্যাহত কর্মসূচির কারণে চাপ বাড়তে থাকে সরকারের ওপর। ফলে দায়িত্ব গ্রহণের মাত্র ২৭ দিন পরই এবং মন্ত্রিসভা গঠনের ১৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করেন লেকোর্নো।

    পদত্যাগের আগের দিন ফরাসি টেলিভিশন ফান্স ২ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যে সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তা থেকে উত্তরণের পথ এখনও খোলা আছে। আমি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছি এবং দ্রুত নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পরামর্শ দিয়েছি।”

    লেকোর্নোর সেই সাক্ষাৎকার প্রচারের ২৪ ঘণ্টার মধ্যেই এলিসি প্রাসাদ থেকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা আসে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবানন ছাড়ার নির্দেশ ইসরায়েলের

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্পের পর রিপাবলিকান রাজনীতির হাল ধরবেন কে?

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালির নিয়ে ইরানের নতুন প্রস্তাব

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.