Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইলন মাস্কের টেসলা গাড়ির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে তদন্ত, কারণ কী?
    আন্তর্জাতিক

    ইলন মাস্কের টেসলা গাড়ির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে তদন্ত, কারণ কী?

    এফ. আর. ইমরানঅক্টোবর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) ইলন মাস্কের মালিকানাধীন স্বয়ংক্রিয় টেসলা গাড়ির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। প্রায় ২৮ লাখ টেসলা গাড়ি, যা ফুল সেলফ ড্রাইভিং (এফএসডি) প্রযুক্তিতে চালিত হচ্ছে, ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এই তদন্তের আওতায় এসেছে।

    সংস্থার অভিযোগ, এফএসডি চালু থাকা অবস্থায় কিছু টেসলা গাড়ি লাল বাতি অমান্য করেছে, ভুল পথে প্রবেশ করেছে এবং মোড় নেওয়ার সময় বিপরীত লেনে চলে গেছে।

    অফিস অব ডিফেক্টস ইনভেস্টিগেশনের (ওডিআই) তথ্য অনুযায়ী, এফএসডি প্রযুক্তিনির্ভর টেসলা গাড়ির বিরুদ্ধে ৫৮টি সড়ক দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ১৪টি বড় দুর্ঘটনা ঘটে এবং ২৩ জন আহত হন। তদন্তকারীরা জানান, অনেক ক্ষেত্রে গাড়িগুলো লাল বাতি থাকা সত্ত্বেও থামেনি, আবার কোনো কোনো ক্ষেত্রে থামার পর চলতে শুরু করেছে।

    এর আগে টেসলার স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তি নিয়ে প্রশ্ন ওঠে। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছিল, টেসলার চালকসহায়ক ব্যবস্থা চালকদের মনোযোগ ধরে রাখতে ব্যর্থ হচ্ছে, যার কারণে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।

    বর্তমানে সংস্থা খতিয়ে দেখছে, টেসলা তাদের এফএসডি ও অটোপাইলট–সংক্রান্ত দুর্ঘটনার প্রতিবেদন সময়মতো দিচ্ছে কি না। এছাড়া টেসলার বৈদ্যুতিক দরজার হাতলও তদন্তের আওতায়, যেটি আটকে গিয়ে যাত্রীদের গাড়িতে আটকা পড়ার অভিযোগের মধ্যে কয়েকটি মৃত্যু ঘটেছে।

    নতুন তদন্তের মূল লক্ষ্য হলো লাল বাতি অমান্য ও ভুল পথে গাড়ি চালানোর ঘটনাগুলো খতিয়ে দেখা। এছাড়া রেলক্রসিং–সংক্রান্ত দুর্ঘটনার বিষয়েও আলোচনা করা হবে। বেশ কিছু ঘটনায় এফএসডি সক্রিয় থাকা টেসলা গাড়ি ট্রেন আসার সময়ও রেলক্রসিংয়ে থামেনি।

    উল্লেখ্য, টেসলা যুক্তরাষ্ট্রে রোবোট্যাক্সি সেবা চালুর অনুমোদন পাওয়ার চেষ্টা করছে। বর্তমানে সান ফ্রান্সিসকো ও অস্টিনে নিরাপত্তা পর্যবেক্ষকসহ পরীক্ষামূলকভাবে এই সেবা পরিচালিত হচ্ছে। টেসলার মালিক ইলন মাস্ক জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের অর্ধেক এলাকায় এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালির নিয়ে ইরানের নতুন প্রস্তাব

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা, মুখোমুখি আফগানিস্তান ও পাকিস্তান

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ইরানের প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.