Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় প্রতিদিন ৬০০টি ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল
    আন্তর্জাতিক

    গাজায় প্রতিদিন ৬০০টি ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল

    হাসিব উজ জামানUpdated:অক্টোবর 10, 2025অক্টোবর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েল প্রতিদিন গাজা উপত্যকায় ৬০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেবে বলে জানিয়েছে দেশটির সেনা-নিয়ন্ত্রিত আর্মি রেডিও। একইসঙ্গে, যুদ্ধের সময় গাজা ছেড়ে যাওয়া ফিলিস্তিনিদের রাফাহ সীমান্তপথে ঘরে ফেরার অনুমতিও দেওয়া হবে।

    প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন যে ট্রাকগুলো প্রবেশ করবে, সেগুলোতে থাকবে খাদ্য, চিকিৎসা সামগ্রী, আশ্রয় উপকরণ, জ্বালানি ও রান্নার গ্যাস। এই সরঞ্জাম জাতিসংঘ, অনুমোদিত আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি খাতের মাধ্যমে গাজায় পাঠানো হবে।

    ত্রাণবাহী ট্রাকগুলো দক্ষিণ গাজা থেকে উত্তরের দিকে যাবে সালাহউদ্দিন ও আল-রাশিদ সড়ক হয়ে।

    এছাড়া জানানো হয়, গাজার বাসিন্দারা পূর্বের মতোই রাফাহ সীমান্তপথে মিসরে যেতে পারবেন। এ ক্ষেত্রে জানুয়ারি ২০২৫ সালের চুক্তিতে নির্ধারিত একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। তবে যাতায়াতের অনুমোদন দিতে হবে ইসরায়েলকে, এবং তা পর্যবেক্ষণ ও তদারকি করবে ইউরোপীয় ইউনিয়নের মিশন।

    মিসরে গাজাবাসীদের যাত্রার সংখ্যায় কোনো সীমাবদ্ধতা থাকবে না বলে জানানো হয়েছে। অর্থাৎ, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর প্রথমবারের মতো যারা মিসর হয়ে গাজা ত্যাগ করেছিলেন, তারা ফের নিজের ঘরে ফিরতে পারবেন।

    তবে, এই প্রত্যাবর্তন কার্যক্রম শুরু হবে কেবল তখনই, যখন এ নিয়ে ইসরায়েল ও মিসরের মধ্যে সমন্বয় চূড়ান্ত হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালির নিয়ে ইরানের নতুন প্রস্তাব

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা, মুখোমুখি আফগানিস্তান ও পাকিস্তান

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ইরানের প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.