যুক্তরাষ্ট্রের নিউসাউথ ওয়েলসের শেলহার্বার বিমানবন্দরে শনিবার (১১ অক্টোবর) সকালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, হালকা বিমানটিতে তিনজন যাত্রী ছিলেন এবং তাদের সবাই নিহত হয়েছেন।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “মাটিতে আছড়ে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ফায়ার কর্মী ও উদ্ধারকারীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।”
বিমানটি নিউসাউথ ওয়েলসের শেলহার্বার বিমাবন্দরে বিধ্বস্ত হয়।। যা দক্ষিণ সিডনির ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয় সময় সকাল ১০টায় অবতরণের কিছু সময় পরই দুর্ঘটনা ঘটে।
ফায়ার অ্যান্ড রেসকিউর ইন্সপেক্টর অ্যান্ড্রু বার্বার জানান, বিমান বিধ্বস্তের সময় বিমানবন্দরে স্থানীয় আরএসএফ ইউনিটের প্রশিক্ষণ চলছিল। একটি সদস্য দুর্ঘটনা দেখে অন্যদের অবহিত করেন। তবে আগুনে বিমানের ভেতরের কেউ বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরো জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তিনটি টুকরো হয়ে গেছে।

