Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যেভাবে ফিরছে গাজাবাসী, তাদের অনুভূতি কী?
    আন্তর্জাতিক

    যেভাবে ফিরছে গাজাবাসী, তাদের অনুভূতি কী?

    এফ. আর. ইমরানঅক্টোবর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় শুক্রবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনিরা ধীরে ধীরে তাদের বাড়িঘরে ফিরে আসা শুরু করেছেন। দুই বছর আগে শুরু হওয়া সংঘাতে প্রাণ বাঁচাতে বহু ফিলিস্তিনি একাধিকবার বাড়ি ছেড়ে গাজার বিভিন্ন প্রান্তে পালিয়ে বেড়াতে বাধ্য হয়েছেন।

    গাজা উপত্যকায় নিজেদের বাড়ির পথে যাত্রা করা কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে এ সব বিষয়ে কথা বলেছে সংবাদ সংস্থা এএফপি।

    যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ আল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন, কেউ আবার যুদ্ধ সত্যিই থেমেছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

    মেয়েকে নিয়ে গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত থেকে নেৎজারিম করিডর দিয়ে গাজা নগরীতে ফিরছেন এই নারী । ১০ অক্টোবর, ২০২৫
    মেয়েকে নিয়ে গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত থেকে নেৎজারিম করিডর দিয়ে গাজা নগরীতে ফিরছেন এই নারী । ১০ অক্টোবর, ২০২৫/এএফপি

    ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া:

    • গাজার দক্ষিণের শহর খান ইউনিসের বাসিন্দা আমির আবু ইয়াদে বলেন, “আমরা ক্ষতবিক্ষত ও বেদনাক্রান্ত হলেও এই অবস্থার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি।”

    যুদ্ধবিরতি স্থায়ী হবে কি না, তা নিয়ে সংশয় থাকলেও আনন্দ নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরছেন ফিলিস্তিনিরা।  ১০ অক্টোবর, ২০২৫
    যুদ্ধবিরতি স্থায়ী হবে কি না, তা নিয়ে সংশয় থাকলেও আনন্দ নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরছেন ফিলিস্তিনিরা। ১০ অক্টোবর, ২০২৫/এএফপি
    • মুহাম্মদ মুর্তজা গাজা নগরীর বাসিন্দা বলেন, “আমি সবসময় প্রার্থনা করেছি যেন আমার বাড়ি ঠিক থাকে। এখন শুধু চাই যুদ্ধ চিরতরে শেষ হোক।”
    • ৫৩ বছর বয়সী আরিজ আবু সাদায়েহ বলেন, “যুদ্ধবিরতি এবং শান্তি ফেরায় খুশি। যদিও আমি যুদ্ধে এক ছেলে ও এক মেয়েকে হারিয়েছি, তবু এই যুদ্ধবিরতি আমাদের বাড়িতে ফিরতে সাহায্য করেছে।”

    ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণে চলে যাওয়া ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এভাবে দলে দলে নিজ বাড়িঘরের পথ রওনা হন। ১০ অক্টোবর, ২০২৫
    ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণে চলে যাওয়া ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এভাবে দলে দলে নিজ বাড়িঘরের পথ রওনা হন। ১০ অক্টোবর, ২০২৫/রয়টার্স

    যুদ্ধবিরতির পেছনের ঘটনা:
    মিসরের শারম আল শেখে গত বুধবার হামাস ও ইসরায়েল এই যুদ্ধবিরতিতে সম্মত হয়। দীর্ঘ আলোচনার পর শুক্রবার ভোরে চুক্তিটি ইসরায়েলের মন্ত্রিসভা অনুমোদন করে।

    চুক্তির শর্ত অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলি সেনারা গাজার নির্দিষ্ট এলাকা থেকে সরবে। এছাড়া ৭২ ঘণ্টার মধ্যে হামাস জীবিত সব জিম্মিকে ইসরায়েলের কাছে ফিরিয়ে দেবে, এরপর প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

    যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার নেৎজারিম করিডরে কাঁটাতারের বেড়া ভেঙে ফেলছেন ফিলিস্তিনিরা। ১০ অক্টোবর ২০২৫
    যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার নেৎজারিম করিডরে কাঁটাতারের বেড়া ভেঙে ফেলছেন ফিলিস্তিনিরা। ১০ অক্টোবর ২০২৫/এএফপি

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করা ২০ দফা ‘শান্তি পরিকল্পনা’-এর এই যুদ্ধবিরতি প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। পরিকল্পনা নিয়ে গত সোমবার থেকে মিসরে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছিল। ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএলএফপি) আলোচনায় অংশ নিয়েছিল।

    ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা নগরী। এর পরও নতুন আশা নিয়ে ফিরে আসছেন সেখানকার বাসিন্দারা
    ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা নগরী। এর পরও নতুন আশা নিয়ে ফিরে আসছেন বাসিন্দারা/রয়টার্স

    বিবিসির প্রতিবেদনে দেখা যায়, শুক্রবার থেকে ইসরায়েলি সেনারা গাজার কিছু এলাকা থেকে আংশিকভাবে প্রত্যাহার শুরু করেছে। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, হাজার হাজার ফিলিস্তিনি গাজার উত্তর দিকে যাচ্ছেন। চুক্তির শর্ত অনুযায়ী ত্রাণবাহী ট্রাকগুলো বাধাহীনভাবে প্রবেশ করবে। প্রতিদিন প্রায় ৬০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় পাঠানোর কথা থাকলেও বাস্তবে এটি কতটা কার্যকর হচ্ছে তা স্পষ্ট নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.