Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তান সীমান্তে ট্যাংক-অস্ত্র মোতায়েন করেছে আফগানিস্তান
    আন্তর্জাতিক

    পাকিস্তান সীমান্তে ট্যাংক-অস্ত্র মোতায়েন করেছে আফগানিস্তান

    এফ. আর. ইমরানঅক্টোবর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করেছে আফগানিস্তান। রোববার দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ এই তথ্য জানিয়েছে।

    সংবাদমাধ্যমটি জানিয়েছে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর ভারী যুদ্ধাস্ত্র ও ট্যাংক পাকিস্তান সীমান্তের দিকে পাঠানো হচ্ছে।

    গতকাল শনিবার রাতে পাক-আফগান সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর আফগানিস্তান জানিয়েছে, তারা পাকিস্তান সেনাবাহিনীর ২৫টি সীমান্ত পোস্ট দখল করেছে এবং তাদের ৫৮ সেনাকে হত্যা করেছে।

    তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, “শনিবার রাতের সংঘাতে আফগান সেনারা সীমান্তবর্তী ২৫টি পোস্ট থেকে পাক সেনাদের সরিয়ে দিয়েছে। সংঘাতের সময় আফগান সেনাদের বন্দুক ও গোলাবর্ষণে কমপক্ষে ৫৮ পাকিস্তানি সৈন্য নিহত হয়েছেন এবং আরও ৩০ জন আহত হয়েছেন।”

    তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “পাকিস্তান যদি ফের আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তাহলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।”

    ঘটনার পেছনের প্রেক্ষাপট হিসেবে, পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এর নেতাদের আশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। ওই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে। সঙ্গে ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

    আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার এ হামলায় নিহত ও আহতদের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে শুক্রবার সরকারের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তান আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইন্দোনেশিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৪

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ইরান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ইরানের পাশে থাকার অঙ্গীকার পুতিনের

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.