Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১২
    আন্তর্জাতিক

    আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১২

    হাসিব উজ জামানঅক্টোবর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া তীব্র সংঘাতে পাকিস্তানের কুররম সীমান্তে অন্তত ১২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক।

    বুধবার সকালে আফগান তালেবান সরকারের মুখপাত্র এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, সংঘাতের সূত্রপাত হয় যখন আফগান সেনা ও পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) যৌথভাবে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালায়।

    জিও নিউজের তথ্য অনুযায়ী, পাকিস্তানের সেনারা পাল্টা জবাবে তীব্র গোলাবর্ষণ শুরু করে। এতে আফগান সেনাদের অন্তত চারটি সীমান্ত পোস্ট ও ছয়টি ট্যাংক ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

    সেনা সূত্র জানায়, সংঘাত শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের খোস্ট প্রদেশের শামশাদ সেনা পোস্ট পুরোপুরি ধ্বংস করে পাকিস্তান। পরে একই প্রদেশের নার্গসার, তুর্কমানজাই ও পোলসেন পোস্টও গুঁড়িয়ে দেওয়া হয়। নার্গসার পোস্টে থাকা চারটি ট্যাংক এবং পোলসেনের কাছে টিটিপির একটি প্রশিক্ষণ শিবিরও ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাক সেনারা।

    পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা জিও নিউজকে জানান, “আমাদের হামলার মুখে অনেক আফগান সেনা পোস্ট ছেড়ে পালিয়েছে। একটি পোস্টে তারা আত্মসমর্পণের ইঙ্গিত হিসেবে সাদা পতাকাও তোলে।”

    তবে আফগান পক্ষ বলছে, এই হামলায় তাদের বেসামরিক নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

    এর আগে, চলতি মাসের ১১ অক্টোবরও দুই দেশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনায় ২০০-এর বেশি আফগান সেনা ও ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হন বলে দাবি করে ইসলামাবাদ।

    সংঘাতের পেছনে মূল কারণ হিসেবে পাকিস্তান বলছে—আফগানিস্তানে টিটিপি নেতাদের আশ্রয় ও সহায়তা দিচ্ছে তালেবান সরকার। ৯ অক্টোবর পাকিস্তান কাবুলে বিমান হামলা চালায়, যাতে টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে।

    এর প্রতিশোধ হিসেবেই ১১ অক্টোবর আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত পোস্টে হামলা চালায় বলে দাবি ইসলামাবাদের। আর তারই ধারাবাহিকতায় মঙ্গলবারের এই নতুন রক্তক্ষয়ী সংঘাত।

    দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সীমান্ত উত্তেজনা চলছে। বিশেষজ্ঞদের মতে, কাবুল ও ইসলামাবাদের সম্পর্ক এখন সবচেয়ে নাজুক অবস্থায়, এবং এই সংঘাত যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.