Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নিহত প্রায় শতাধিক ফিলিস্তিনি
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নিহত প্রায় শতাধিক ফিলিস্তিনি

    হাসিব উজ জামানUpdated:অক্টোবর 20, 2025অক্টোবর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় যুদ্ধবিরতির ঘোষণা হয়েছিল, কিন্তু বাস্তবে সেই বিরতি যেন কেবল কাগজেই থেকে গেছে। আলজাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৮০ বার এই চুক্তি ভঙ্গ করেছে।

    ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাস প্রথমে যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে, আর সেই কারণেই তারা ‘পাল্টা’ হামলা চালিয়েছে। তবে হামাস এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

    এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “গাজায় যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে, এবং ওয়াশিংটন শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে।” কিন্তু গাজার রাস্তায় ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ, হাসপাতালের করিডরে শুয়ে থাকা রক্তাক্ত শিশু আর কাঁদতে থাকা মায়েরা যেন অন্য গল্প বলছে।

    ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৬৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা পেরিয়ে গেছে এক লাখ ৭০ হাজারেরও বেশি। অন্যদিকে, যুদ্ধের সূত্রপাত ঘটানো ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয় ১ হাজার ১৩৯ জন এবং প্রায় দুই শতাধিক মানুষকে বন্দি করা হয়েছিল।

    শনিবার দেইর আল-বালাহর আল-আকসা হাসপাতালে নিহতদের মরদেহ পৌঁছানোর পর শোকের আর্তনাদে ভরে ওঠে চারপাশ। স্বজনদের কান্না, ভাঙা খেলনা হাতে বসে থাকা শিশুরা আর রক্তমাখা কাপড়ে মোড়ানো লাশগুলো—সবকিছু যেন একটাই প্রশ্ন তুলে দেয়,
    এই যুদ্ধবিরতি কাদের জন্য? শান্তি কোথায়?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ইরানের পাশে থাকার অঙ্গীকার পুতিনের

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যু

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.