Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল কার্গো প্লেন
    আন্তর্জাতিক

    রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল কার্গো প্লেন

    হাসিব উজ জামানঅক্টোবর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এক কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিমানবন্দরের দুই কর্মী নিহত হয়েছেন। তবে প্লেনে থাকা চার ক্রু সদস্য জীবিত রয়েছেন এবং হাসপাতালে চিকিৎসা চলছে।

    স্থানীয় সময় সোমবার ভোর ৩টা ৫০ মিনিটে দুবাই থেকে হংকং পৌঁছানো এমিরেটস ফ্লাইট ইকেএ ৯৭৮৮ তুর্কি কার্গো এয়ারলাইন ‘এয়ার এ সি টি’ পরিচালনা করছিল। নামার সময় উত্তর দিকের রানওয়েতে প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায় এবং সাগরে পড়ে যায়।

    হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় বিমানবন্দরের দুই গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর দুজনই মারা যান। অন্যদিকে, চারজন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

    দুর্ঘটনার কারণে সংশ্লিষ্ট রানওয়েট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিমানবন্দরের অন্য দুটি রানওয়ে স্বাভাবিকভাবে চলমান রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় দুর্ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলন করার পরিকল্পনা করেছে।

    উদ্ধার অভিযানে হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার এবং ফায়ার সার্ভিস বিভাগের উদ্ধার জাহাজও অংশ নিয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণে সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা থাকা অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে।

    হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এই ধরনের দুর্ঘটনা খুবই বিরল। দীর্ঘদিন ধরে বিমানবন্দরটি নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত ভালো রেকর্ড ধরে রেখেছে। সম্প্রতি এই দুর্ঘটনা সেই রেকর্ডে একটি দুঃখজনক ছেদ হয়ে দাঁড়াল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ইরানের পাশে থাকার অঙ্গীকার পুতিনের

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যু

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.