Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজা কার নিয়ন্ত্রণে থাকবে, এখনো স্পষ্ট নয়: জেডি ভ্যান্স
    আন্তর্জাতিক

    গাজা কার নিয়ন্ত্রণে থাকবে, এখনো স্পষ্ট নয়: জেডি ভ্যান্স

    এফ. আর. ইমরানঅক্টোবর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তিনি বলেন, আপাতত ওয়াশিংটন গাজাকে পুনর্গঠন ও অসামরিকীকরণের ওপরই বেশি গুরুত্ব দিচ্ছে।

    মঙ্গলবার জে ডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইসরায়েল সফরে যায়। ওই দলে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

    জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, “গাজায় যুদ্ধবিরতি নিয়ে আমরা যা প্রত্যাশা করেছিলাম, বাস্তবে পরিস্থিতি তার চেয়েও ভালো। আমি আশা করি, এই যুদ্ধবিরতির মধ্য দিয়েই গত দুই বছরের ভয়াবহ সংঘাতের স্মৃতি ধীরে ধীরে পিছনে ফেলে আসতে পারবেন ইসরায়েলি ও ফিলিস্তিনিরা।”

    সাংবাদিকরা যখন জানতে চান, ভবিষ্যতে গাজার শাসনভার কার হাতে থাকবে, ভ্যান্স বলেন, “সত্যি বলতে, এ প্রশ্নের উত্তর আমি জানি না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাজাকে পুনর্গঠন করা এবং নিশ্চিত করা যে ফিলিস্তিনিরা সেখানে শান্তিতে বসবাস করতে পারে। একই সঙ্গে গাজা যেন ভবিষ্যতে আর কখনো ইসরায়েলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি না হয়ে ওঠে।”

    ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রিত গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। পরদিনই জিম্মিদের উদ্ধারে ও হামলার প্রতিশোধ নিতে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

    পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির একটি পরিকল্পনা প্রস্তাব করেন। হামাস ও ইসরায়েল উভয় পক্ষই প্রস্তাবটি গ্রহণ করলে ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

    ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় ২০টি ধারা রয়েছে। এর একটি অনুযায়ী, ট্রাম্প ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। সেই কমিটির অধীনে গাজায় একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট সরকার গঠনের কথা বলা হয়েছে, যা সাময়িকভাবে গাজার প্রশাসনিক ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করবে।

    এরই মধ্যে ওই প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে হামাস ও পশ্চিম তীরের ক্ষমতাসীন রাজনৈতিক গোষ্ঠী ফাতাহ—যারা দীর্ঘদিন ধরে একে অপরের বিরোধী রাজনৈতিক অবস্থানে রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ইরানের পাশে থাকার অঙ্গীকার পুতিনের

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যু

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.