Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইথিওপিয়ায় লাইনচ্যুত দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৫
    আন্তর্জাতিক

    ইথিওপিয়ায় লাইনচ্যুত দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৫

    এফ. আর. ইমরানঅক্টোবর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় অনেক যাত্রী জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।

    মঙ্গলবার (২১ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে ইথিওপিয়ার পূর্বাঞ্চলীয় শিনিলে শহরের কাছে চলন্ত একটি ট্রেন লাইনচ্যুত হয়ে থেমে থাকা আরেকটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে সংঘর্ষের তীব্রতায় একাধিক বগি উল্টে যায় এবং কয়েকটি সম্পূর্ণভাবে চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে।

    স্থানীয় টেলিভিশন চ্যানেল ডায়র টিভি জানিয়েছে, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়।

    দুর্ঘটনায় আহতের সংখ্যা এখনও নিশ্চিত নয়। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, আহত হয়েছেন ২৭ থেকে ২৯ জন। প্রকাশিত ছবিতে দেখা গেছে, রেললাইনজুড়ে ছড়িয়ে আছে ভাঙা বগির ধ্বংসাবশেষ।

    শিনিলে জেলার প্রশাসক জিবরিল ওমর বলেন, “ট্রেনের পুরোনো অবস্থা এবং অতিরিক্ত যাত্রী ও পণ্য বোঝাইয়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনটি ভার বহনের উপযোগী ছিল না।”

    তিনি আরো জানান, ট্রেনটিতে যাত্রীদের পাশাপাশি চাল, পাস্তা ও ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য পরিবহন করা হচ্ছিল। বেশিরভাগ যাত্রী ছিলেন তরুণ এবং তারা জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন। দুর্ঘটনাকবলিত ট্রেনটি দেভেলে শহর থেকে দিরে দাওয়া শহরের দিকে যাচ্ছিল বলে জানান তিনি।

    সোমালি আঞ্চলিক সরকারের মুখপাত্র মোহাম্মদ আদম বলেন, “নিহত ও আহতদের সবাইকে উদ্ধার করা হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।” তিনি আরো জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    প্রসঙ্গত, ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনা খুবই বিরল। আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশটির সোমালি অঞ্চলটি অন্যতম বৃহত্তম প্রশাসনিক এলাকা, যেখানে প্রধানত সোমালি জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ইরানের পাশে থাকার অঙ্গীকার পুতিনের

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যু

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.