Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যেসব বিষয়ে মোদির সঙ্গে কথা বললেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    যেসব বিষয়ে মোদির সঙ্গে কথা বললেন ট্রাম্প

    এফ. আর. ইমরানঅক্টোবর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাকিস্থানের সেনাপ্রধানের সাঙ্গে বৈঠকের পূর্বে মোদি-ট্রাম্পের ফোনালাপ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় প্রধানত বাণিজ্য এবং রাশিয়া থেকে তেল আমদানির বিষয়টি নিয়েই কথা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

    সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি সীমিত করবে।

    মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা অনেক বিষয়ে কথা বলেছি, তবে আলোচনার মূল বিষয় ছিল বাণিজ্য।”

    তিনি আরো জানান, “জ্বালানির বিষয়টিও আলোচনায় এসেছে। মোদি আমাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবে না। তিনি যেমন চান যুদ্ধ দ্রুত শেষ হোক, আমিও তাই চাই।”

    বর্তমানে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা দুটি দেশ হলো ভারত ও চীন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ভারত ছাড় মূল্যে রুশ তেল কিনে আসছে, যা নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে।

    সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর চাপ বাড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে নয়াদিল্লিকে নিরুৎসাহিত করার অংশ হিসেবে ভারতীয় পণ্যের ওপর শুল্কও বাড়িয়েছেন।

    দুই দিন আগে ট্রাম্প সতর্ক করে বলেন, “ভারত যদি রুশ তেল কেনা বন্ধ না করে, তাহলে ভারতীয় রপ্তানিপণ্যের ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করা হবে।” চলতি বছরের আগস্টে ট্রাম্প প্রশাসন ভারতীয় টেক্সটাইল, ওষুধ এবং গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছে।

    ট্রাম্প আরো জানান, ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি কমাতে ব্যর্থ হয়, তাহলে এই শুল্ক শুধু বহালই থাকবে না, বরং আরও বৃদ্ধি পেতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ইরানের পাশে থাকার অঙ্গীকার পুতিনের

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যু

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.