Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েলি হামলায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত
    আন্তর্জাতিক

    ইসরায়েলি হামলায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত

    এফ. আর. ইমরানঅক্টোবর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গাজার এক স্কুল/আনাদোলু
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলার ফলে গাজা ও পশ্চিম তীরে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩১ হাজারের বেশি শিক্ষার্থী। তথ্যটি প্রকাশ করেছে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়।

    বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, গাজায় ১৯ হাজার ৯১০ জন এবং পশ্চিম তীরে আরও ১৪৮ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। একই সময়ে গাজায় ৩০ হাজার ৯৭ জন এবং পশ্চিম তীরে ১ হাজার ৪২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

    শিক্ষকদের ওপরও হামলার প্রভাব পড়েছে। গাজা ও পশ্চিম তীরে অন্তত ১ হাজার ৩৭ জন শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ হাজার ৭৪০ জন এবং ২২৮ জনের বেশি শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাকে আটক করা হয়েছে।

    হামলায় গাজায় ১৭৯টি স্কুল এবং ৬৩টি বিশ্ববিদ্যালয় ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৮টি সরকারি এবং ১০০টি জাতিসংঘ পরিচালিত স্কুল। এছাড়া ৩০টি স্কুলকে শিক্ষা মন্ত্রণালয়ের নিবন্ধন তালিকা থেকে বাদ দিতে হয়েছে।

    পশ্চিম তীরেও পরিস্থিতি ভয়াবহ। হেবরন ও তুবাসে দুটি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এছাড়া বারবার ইসরায়েলি অভিযানে আটটি বিশ্ববিদ্যালয় ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, একই সময়ে গাজায় নিহত হয়েছেন ৬৮ হাজার ২০০-এরও বেশি মানুষ এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার ৩০০ জন। অধিকৃত পশ্চিম তীরেও অন্তত ১ হাজার ৫৬ জন নিহত, প্রায় ১০ হাজার ৩০০ জন আহত এবং ২০ হাজারের বেশি মানুষ আটক হয়েছেন। আটককৃতদের মধ্যে ১ হাজার ৬০০ জন শিশু।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ইরানের পাশে থাকার অঙ্গীকার পুতিনের

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যু

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.