Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পশ্চিম তীর দখলের বিল ট্রাম্পের শান্তি উদ্যোগের জন্য হুমকি: রুবিও
    আন্তর্জাতিক

    পশ্চিম তীর দখলের বিল ট্রাম্পের শান্তি উদ্যোগের জন্য হুমকি: রুবিও

    এফ. আর. ইমরানঅক্টোবর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিস্তিনের পশ্চিম তীরের জুদেয়া ও সামারিয়া অঞ্চলকে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার প্রস্তাব ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাস হওয়ার পর একে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার জন্য “হুমকি” হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র।

    বুধবার নেসেটে বিলটি পাসের পর এই মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও।

    তিনি ওয়াশিংটন থেকে ইসরায়েল যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, “তারা নেসেটে একটি বিল পাস করেছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এই বিলের প্রতি আমাদের কোনো সমর্থন নেই। কারণ আমরা মনে করি, এটি গাজার শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় হুমকি।”

    রুবিও আরো বলেন, “বিলটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এসেছে—এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই সময় এমন পদক্ষেপ নিলে ফলাফল হবে সম্পূর্ণ উল্টো।”

    ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে জুদেয়া ও সামারিয়া অঞ্চল দখল করে ইসরায়েল। তারপর থেকে পশ্চিম তীরের ওই ভূখণ্ড ইসরায়েলের নিয়ন্ত্রণেই রয়েছে।

    ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বুধবার উত্থাপিত বিলটির পক্ষে ২৫ ভোট, বিপক্ষে ২৪ ভোট পড়ে, আর ৫১ জন ভোট দেওয়া থেকে বিরত থাকেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও জোটের কয়েকজন শরিক এতে সমর্থন দেন।

    উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি পরিকল্পনা উপস্থাপন করেন, যাতে ইসরায়েল ও হামাস উভয়ই সম্মত হয়। ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় বড় কোনো সংঘাত দেখা যায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ইরানের পাশে থাকার অঙ্গীকার পুতিনের

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যু

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.