Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েল আমেরিকার কোনো আশ্রিত রাজ্য নয়: নেতানিয়াহু
    আন্তর্জাতিক

    ইসরায়েল আমেরিকার কোনো আশ্রিত রাজ্য নয়: নেতানিয়াহু

    এফ. আর. ইমরানUpdated:অক্টোবর 23, 2025অক্টোবর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোনো আশ্রিত বা প্রটেক্টরেট রাষ্ট্র নয় এবং নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম বলে জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই মন্তব্য তিনি গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের আগে করেন।

    টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর এই বক্তব্যকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর বিষয়ে ইসরায়েলের আপত্তি হিসেবে দেখা হচ্ছে। ওই পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এসেছে।

    বুধবার নিজের কার্যালয় থেকে নেতানিয়াহু বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের কোনো প্রটেক্টরেট নই। ইসরায়েল নিজেই নিজের নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।” বৈঠকের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সও স্বীকার করেন, শান্তির পথে এখনও বড় বাধা রয়েছে।

    বৈঠক শেষে নেতানিয়াহু ও ভ্যান্স একসঙ্গে জানান, ইসরায়েল কোনো “মার্কিন ক্লায়েন্ট রাষ্ট্র” নয়। বরং ওয়াশিংটনের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে।

    নেতানিয়াহু আরো বলেন, “আমরা কোনো ভাসাল রাষ্ট্র চাই না। আমরা চাই অংশীদারিত্ব, মিত্র।”

    তিনি যুক্তরাষ্ট্রের নির্দেশে ইসরায়েল কাজ করছে এমন ধারণাকে ভুল বলে মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, “এক সপ্তাহ বলা হয় ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, পরের সপ্তাহে বলা হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, দুটোই বাজে কথা।”

    ইসরায়েল সরকার জানিয়েছে, শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফর করবেন এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ইরানের পাশে থাকার অঙ্গীকার পুতিনের

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যু

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.