Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হচ্ছে ম্যালেরিয়া
    আন্তর্জাতিক

    বিশ্বের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হচ্ছে ম্যালেরিয়া

    এফ. আর. ইমরানUpdated:অক্টোবর 23, 2025অক্টোবর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তহবিলের ঘাটতির কারণে ম্যালেরিয়াবিরোধী বৈশ্বিক উদ্যোগ থমকে গেছে। এ প্রবণতা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই এই প্রাণঘাতী রোগটি আবারো বিশ্বজুড়ে বড় হুমকিতে পরিণত হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

    ম্যালেরিয়া, এইডস ও যক্ষার বিস্তাররোধে কাজ করা আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকুলাসিস অ্যান্ড ম্যালেরিয়া-এর নির্বাহী পরিচালক পিটার স্যান্ডস বুধবার এক বিবৃতিতে বলেন, “ম্যালেরিয়াবিরোধী অভিযানে চলমান তহবিল সংকট যদি দূর না হয়, তাহলে ২০৩০ সালের মধ্যে এই রোগে আরও প্রায় ৯ লাখ ৯০ হাজার মানুষের মৃত্যু ঘটবে। এর মধ্যে অন্তত ৭ লাখ ৫০ হাজার হবে পাঁচ বছরের কম বয়সী শিশু।”

    তিনি আরো বলেন, “যুক্তরাষ্ট্রসহ প্রধান দাতা দেশগুলো ম্যালেরিয়াবিরোধী তহবিলে অর্থায়ন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। এর ফল আমরা এখনই দেখতে পাচ্ছি। গত বছরের তুলনায় এ বছর ম্যালেরিয়াজনিত মৃত্যুর সংখ্যা অনেক বেশি।”

    পিটার স্যান্ডস বলেন, “যদি কেউ আমাকে জিজ্ঞেস করে এইডস, যক্ষা ও ম্যালেরিয়া— এই তিন রোগের মধ্যে এখন কোনটির অবস্থা সবচেয়ে খারাপ, আমি নির্দ্বিধায় বলব— ম্যালেরিয়া।”

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র তথ্যমতে, প্রতিবছর গড়ে ৫ লাখ ৯৭ হাজার মানুষ ম্যালেরিয়ায় মারা যায়, যার বেশিরভাগই আফ্রিকার দেশগুলোর বাসিন্দা।

    প্লাজমোডিয়াম নামের এককোষী পরজীবী প্রাণীজনিত এই রোগটি ছড়ায় এনোফিলিস মশার মাধ্যমে। এই মশা প্লাজমোডিয়ামকে মানুষের দেহে প্রবেশ করায়, যা জ্বর, কাঁপুনি, মাথাব্যথা, ক্লান্তি ও বমিবমি ভাব সৃষ্টি করে। সময়মতো চিকিৎসা না পেলে ম্যালেরিয়া অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে ওঠে।

    একসময় এশিয়া, আফ্রিকা ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ মারা যেত এই রোগে। সচেতনতা ও চিকিৎসার অগ্রগতিতে মৃত্যু কমে এলেও- নতুন করে তহবিল ঘাটতির কারণে বৈশ্বিক ম্যালেরিয়া দমন অভিযান আবারও বিপদের মুখে পড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ইরানের পাশে থাকার অঙ্গীকার পুতিনের

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যু

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.