Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি হবেন ট্রাম্প ও শি জিনপিং
    আন্তর্জাতিক

    দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি হবেন ট্রাম্প ও শি জিনপিং

    হাসিব উজ জামানঅক্টোবর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী সপ্তাহে এশিয়ার তিন দেশ—মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর বহুল আলোচিত বৈঠক চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সময় ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

    এনডিটিভির খবরে বলা হয়েছে, ট্রাম্প জানিয়েছেন—এ সফরের মূল লক্ষ্য হবে এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি বাজার ও চলমান বৈশ্বিক সংকট নিয়ে সরাসরি আলোচনা। বিশেষ করে দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠককে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ হিসেবে দেখা হচ্ছে, কারণ সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা খুব একটা ফলপ্রসূ হয়নি।

    ট্রাম্প বলেন, “আমি কোনো ব্যর্থ বৈঠক চাই না। কূটনৈতিকভাবে অগ্রগতি না হওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকটি বাতিল করেছি। এখন সময় এসেছে নতুন দিক খোঁজার।”

    দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে তাঁর আসন্ন বৈঠককে সামনে রেখে ট্রাম্প বলেন, “আমরা একসঙ্গে অনেক প্রশ্ন, সন্দেহ এবং সম্ভাবনার বিষয়ে কথা বলব। জ্বালানি ও তেল নিয়ে আলোচনা হবে—বিশেষ করে কীভাবে রাশিয়াকে শান্তি আলোচনায় আনতে চীন ভূমিকা রাখতে পারে।”

    হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমি মনে করি প্রেসিডেন্ট শি রাশিয়ার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারেন। তিনি একজন শক্তিশালী নেতা, যাঁর কথা অনেকেই গুরুত্ব দেয়। আমার বিশ্বাস, তিনিই পুতিনকে যুদ্ধবিরতির পথে আনতে পারেন।”

    ট্রাম্পের ভাষায়, “আমি যা চাই তা হলো—রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শেষ হোক, সেটা জ্বালানি, তেল বা কূটনৈতিক আলোচনার মাধ্যমেই হোক। আমি জানি, শি-ও যুদ্ধের অবসান দেখতে চান।”

    প্রসঙ্গত, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, এ সম্মেলনের ফাঁকেই অনুষ্ঠিত হবে ট্রাম্প-শি বৈঠক, যা বর্তমান বৈশ্বিক রাজনীতিতে নতুন এক মোড় আনতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যু

    এপ্রিল 27, 2026
    মতামত

    যিশুর মূর্তি ভাঙা ইসরায়েলের খ্রিস্টান নিশ্চিহ্ন করার চলমান প্রচেষ্টারই একটি অংশ

    এপ্রিল 27, 2026
    মতামত

    ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়ে ইসরায়েল–যুক্তরাষ্ট্র কেন মারাত্মকভাবে ভুল ছিল?

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.