Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের চাপ রাশিয়াকে দমাতে পারবে না: পুতিনের কড়া বার্তা
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের চাপ রাশিয়াকে দমাতে পারবে না: পুতিনের কড়া বার্তা

    এফ. আর. ইমরানঅক্টোবর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ট্রাম্প-পুতিন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়া কখনোই যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না বলে ঘোষণা দিয়েছেন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি স্বীকার করেছেন, ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞাগুলো রুশ অর্থনীতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়ার দুটি বৃহৎ তেল কোম্পানি—রোসনেফট ও লুকঅয়েল—এবং তাদের সহযোগী প্রায় তিন ডজন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।

    এই পদক্ষেপের পর চীন ও ভারত রুশ তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার লক্ষ্য রাশিয়ার তেল রপ্তানিজনিত আয় বন্ধ করা, যা ইউক্রেন যুদ্ধের প্রধান অর্থায়ন উৎস হিসেবে বিবেচিত।

    গতকাল বৃহস্পতিবার পুতিন বলেন, “কোনো আত্মমর্যাদাশীল দেশ চাপের মুখে কখনো নতি স্বীকার করে না।” তিনি যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে “অমৈত্রীসুলভ এবং ব্যর্থ চাপ প্রয়োগের চেষ্টা” হিসেবে আখ্যা দেন।

    প্রেসিডেন্ট পুতিন আরো বলেন, নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার অর্থনীতিকে পুরোপুরি নাড়াতে পারবে না, যদিও এতে “কিছু ক্ষতি হবে।”

    পুতিন ট্রাম্প প্রশাসনের উদ্দেশে বলেন, রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আগে প্রেসিডেন্টের ভাবা উচিত, তাঁর উপদেষ্টারা আসলে কার স্বার্থে কাজ করছেন। তিনি সতর্ক করে দেন, এসব নিষেধাজ্ঞা তেলের বৈশ্বিক দাম আরও বাড়াবে।

    তবে পুতিনের সতর্কতা এখানেই শেষ হয়নি। তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন—যদি ওয়াশিংটন ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করে এবং সেগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হয়, তবে রাশিয়া “ব্যাপক ধ্বংসাত্মক না হলেও অত্যন্ত শক্তিশালী” প্রতিক্রিয়া দেখাবে।

    নতুন নিষেধাজ্ঞাগুলো ‘রুশ-মার্কিন সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে কোনোই কাজে না আসা অমৈত্রীসুলভ পদক্ষেপ’। এটি রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার এক ব্যর্থ চেষ্টা। কোনো আত্মমর্যাদাশীল দেশ কখনো চাপের মুখে নতি স্বীকার করে না।

    -ভ্লাদিমির পুতিন, রুশ প্রেসিডেন্ট
    রাশিয়ার তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারিকে বন্ধুসুলভ আচরণ নয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

    যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী, কোনো বিদেশি রাষ্ট্র বা প্রতিষ্ঠান রাশিয়ার বড় তেল কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে পারবে না। এর ফলে রাশিয়া অনেকাংশে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার বাইরে চলে যাবে।

    ইতিমধ্যে চীন ও ভারতের প্রধান তেল কোম্পানিগুলো রুশ তেল আমদানি সাময়িকভাবে স্থগিত করার ইঙ্গিত দিয়েছে।

    ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, তারা রুশ তেল কেনার বিষয়ে পুনর্মূল্যায়ন করছে। চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলোও আশঙ্কা করছে, নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে বড় ধরনের আর্থিক ঝুঁকিতে পড়তে হবে।

    রাশিয়ার মোট দেশজ উৎপাদনের প্রায় এক–পঞ্চমাংশই আসে তেল ও গ্যাস খাত থেকে। তাই ভারত ও চীনের মতো ক্রেতারা যদি আমদানি কমায়, ক্রেমলিনের রাজস্বে বড় ধাক্কা লাগবে। এতে বৈশ্বিক তেলের দামও আরও বাড়তে পারে।

    এই প্রেক্ষাপটে পুতিন বলেন, “সংলাপ সব সময় যুদ্ধের চেয়ে উত্তম।” তবে রাশিয়ার নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ সদস্য ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, “যুক্তরাষ্ট্র কার্যত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।”

    রাশিয়ার সরকারি অর্থনীতি–বিশ্লেষক ইগর ইউশকভ বলেন, “রোসনেফট ও লুকঅয়েলের ওপর নিষেধাজ্ঞা এশীয় ক্রেতাদের দ্বিধায় ফেলবে। এতে রাশিয়াকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেল বিক্রি করতে হবে, যা পরিবহন খরচ বাড়াবে।”

    নিষেধাজ্ঞাগুলো কার্যকর হওয়ার আগে রাশিয়ার হাতে প্রায় এক মাস সময় আছে। এই সময়ের মধ্যে মস্কো নতুন বাণিজ্য–কৌশল নির্ধারণে কাজ করছে।

    বিশ্লেষকদের মতে, রাশিয়া আগের মতোই ‘ছায়া নৌবহর’ ও বিকল্প পথ ব্যবহার করে তেল রপ্তানি চালিয়ে যেতে পারে, যদিও এতে লজিস্টিক জটিলতা ও ব্যয় বাড়বে।

    তবে পশ্চিমা আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার হারানোর আশঙ্কায় বহু আন্তর্জাতিক কোম্পানি ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যু

    এপ্রিল 27, 2026
    মতামত

    যিশুর মূর্তি ভাঙা ইসরায়েলের খ্রিস্টান নিশ্চিহ্ন করার চলমান প্রচেষ্টারই একটি অংশ

    এপ্রিল 27, 2026
    অর্থনীতি

    সংকট থেকেই গড়ে উঠতে পারে নতুন অর্থনৈতিক অধ্যায়

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.