Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আফগানিস্তানের সঙ্গে সীমান্ত-বাণিজ্য স্থগিত রাখছে পাকিস্তান
    আন্তর্জাতিক

    আফগানিস্তানের সঙ্গে সীমান্ত-বাণিজ্য স্থগিত রাখছে পাকিস্তান

    এফ. আর. ইমরানঅক্টোবর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আফগানিস্তানের সঙ্গে সব সীমান্ত ক্রসিং ও বাণিজ্যিক যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান। গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দারবি।

    তিনি বলেন, “আফগানিস্তানের সঙ্গে সব সীমান্ত ক্রসিং ও বাণিজ্য আপাতত বন্ধ থাকবে। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা শেষে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। পাকিস্তানের নাগরিকদের জীবন আমাদের কাছে বাণিজ্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

    ইসলামাবাদ বহুদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার পাকিস্তানের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আশ্রয় ও সহায়তা দিচ্ছে। যদিও কাবুল সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে।

    চলতি মাসের ৯ অক্টোবর আফগান বিমানবাহিনীর এক হামলায় টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ, তার সহযোগী ক্বারি সাইফুল্লাহ মেহসুদসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হন। এ ঘটনার পর ১১ অক্টোবর আফগান বাহিনী পাকিস্তানের সীমান্তবর্তী সেনা পোস্টে পাল্টা হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও ট্যাংক, ড্রোন, হেলিকপ্টার ও ভারী অস্ত্র নিয়ে পাল্টা অভিযান শুরু করে।

    টানা চার দিন চলা সংঘাতে আফগান বাহিনীর প্রায় ২০০ সদস্য এবং পাকিস্তানের ২৩ সেনা নিহত হন। পরে ১৫ অক্টোবর দুই দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করে। এরপর কাতারের দোহায় অনুষ্ঠিত সংলাপে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো হয়।

    খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশের একাধিক সীমান্ত ক্রসিংয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোরখাম। এই পথেই সাধারণ সময়ে প্রতিদিন শত শত ট্রাকে তাজা ফল, শাকসবজি, খনিজ পদার্থ, ওষুধ, গম, চাল, চিনি, মাংস ও দুগ্ধজাত পণ্য দুই দেশে আদানপ্রদান হয়। পাকিস্তান ও আফগানিস্তানের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২৩০ কোটি ডলার।

    তবে সীমান্ত বন্ধ থাকায় বর্তমানে তোরখাম সীমান্তের দুই পাশে আটকা পড়েছে পাঁচ হাজারেরও বেশি ট্রাক। জিও নিউজ জানিয়েছে, বাণিজ্য বন্ধের কারণে দুই দেশেই পণ্যের দাম বেড়ে গেছে। পাকিস্তানে গত কয়েক দিনে টমেটোর দাম পাঁচগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    মার্কিন অর্থনৈতিক চাপের জবাবে ইরানের পাল্টা চাল কতটা ভয়াবহ হতে পারে?

    আগস্ট 25, 2026
    আন্তর্জাতিক

    প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে প্রোটিনসমৃদ্ধ বিস্কুট !

    আগস্ট 25, 2026
    বিশ্ব অর্থনীতি

    বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে কীভাবে চাপে ফেলতে পারে কানাডা?

    আগস্ট 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.