Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এশিয়া সফরে ট্রাম্প, কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা
    আন্তর্জাতিক

    এশিয়া সফরে ট্রাম্প, কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    এফ. আর. ইমরানঅক্টোবর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঁচদিনের এশিয়া সফরে রওনা হয়েছেন। সফরে তিনি চীন, জাপান ও মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। সফরের শেষের দিকে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও দেখা করতে বলে জানিয়েছেন।

    সফর শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বাণিজ্য আলোচনা করব এবং দক্ষিণ কোরিয়ায় কিম জং উনের সঙ্গেও বৈঠকের সুযোগ চাই।”

    এশিয়া সফরের শেষ দিনে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বিশ্ব অর্থনীতির দুই বৃহত্তম দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্যযুদ্ধের অবসানে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবেন তিনি। আগামী ১ নভেম্বর থেকে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শতভাগ শুল্ক কার্যকর হওয়ার কথা থাকায় বৈঠকটি গুরুত্বপূর্ণ।

    ট্রাম্প জানান, “আমি কিমের সঙ্গেও সাক্ষাৎ করব। তাদের সঙ্গে আমার সম্পর্ক আগে খুব ভালো ছিল। যদি পারমাণবিক অস্ত্র ত্যাগ নিয়ে আলোচনার সুযোগ আসে, আমরা দেখব।” এর আগে ২০১৯ সালে হ্যানয়ে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হয়।

    সফরের প্রথম গন্তব্য মালয়েশিয়া। সেখানে তিনি আসিয়ান সম্মেলনে যোগ দেবেন এবং যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবেন। এছাড়া থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি কার্যক্রম তদারকি করবেন।

    এরপর ট্রাম্প জাপানের টোকিও পৌঁছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। দক্ষিণ কোরিয়ার বুসানে পৌঁছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনে অংশ নেবেন। সেখানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠক এবং এপেকের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে বক্তব্য দেবেন।

    বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প-শি বৈঠক বাণিজ্যযুদ্ধের অবসান ঘটাতে পারে। সাম্প্রতিক সময়ে বেইজিংয়ের বিরল ধাতু রপ্তানি নিয়ন্ত্রণ ও শুল্ক বিরোধের প্রেক্ষাপটে বৈঠকটি গুরুত্ব বহন করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ কি বদলে দেবে পরমাণু বোমার ভবিষ্যৎ?

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    যেভাবে ট্রাম্পের নৈশভোজে নিরাপত্তাবেষ্টনী ভাঙেন বন্দুকধারী

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    তেহরানের হাতে এখনো শক্তিশালী ‘কার্ড’: গালিবাফ

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.