Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়ার
    আন্তর্জাতিক

    পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়ার

    হাসিব উজ জামানঅক্টোবর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের যেকোনও প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম, এমন এক ভয়ংকর অস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, পারমাণবিক শক্তিতে চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরেভেস্তনিক’ এখন প্রস্তুত— এবং রাশিয়া শিগগিরই এটি মোতায়েনের দিকে অগ্রসর হবে।

    রোববার (২৬ অক্টোবর) ইউক্রেন যুদ্ধ পরিচালনাকারী শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, “এটি এমন এক অস্ত্র, যা বিশ্বের আর কোনো দেশের কাছে নেই। কিছু বিশেষজ্ঞ একসময় বলেছিলেন, এমন ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব নয়— কিন্তু আমরা তা সম্ভব করে দেখিয়েছি।”

    রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্টকে জানান, গত ২১ অক্টোবরের পরীক্ষায় বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে এবং টানা ১৫ ঘণ্টা আকাশে উড়ে থেকেছে।

    ন্যাটো এই ক্ষেপণাস্ত্রকে ‘SSC-X-9 Skyfall’ নামে ডাকে। রাশিয়ার ভাষায়, এটি এক “অপ্রতিরোধ্য” অস্ত্র— যা বর্তমান বা ভবিষ্যতের কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়ও বাধা পাবে না। এর পাল্লা কার্যত সীমাহীন, এবং এটি আকাশে উড়ন্ত অবস্থায় পথ পরিবর্তন করে নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

    গেরাসিমভ বলেন, এই পরীক্ষা ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী— কারণ ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক শক্তিতে উড়েছিল এবং একটানা বহু ঘণ্টা ধরে নির্ভুলভাবে নিয়ন্ত্রণে ছিল।

    পুতিন জানিয়েছেন, এখন রাশিয়ার লক্ষ্য হবে এই ক্ষেপণাস্ত্র কীভাবে মোতায়েন করা যায় এবং সেই অবকাঠামো গড়ে তোলা। “আমাদের পরবর্তী পদক্ষেপ হলো এই অস্ত্রের কার্যকর ব্যবহার নিশ্চিত করা,”— বলেন তিনি।

    এর আগে, গত বুধবার পুতিন স্থল, সমুদ্র ও আকাশপথে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর মহড়া তদারকি করেন। তখন তিনি দাবি করেন, “আমাদের পারমাণবিক প্রতিরোধ শক্তির আধুনিকায়ন এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যা অন্য যেকোনো পারমাণবিক শক্তিধর দেশের চেয়েও উন্নত।”

    বর্তমানে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ৮৭ শতাংশই রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে। যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস (FAS)-এর তথ্যমতে, রাশিয়ার কাছে বর্তমানে ৫,৪৫৯টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, আর যুক্তরাষ্ট্রের হাতে ৫,১৭৭টি।
    দুই দেশের এই শক্তি— পৃথিবীকে একাধিকবার ধ্বংস করার মতো যথেষ্ট।

    রাশিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা সেই ভারসাম্যে নতুন এক শীতল স্রোত বইয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি শুধু ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নয়, বরং বৈশ্বিক শক্তির মঞ্চে নতুন এক “অস্ত্র প্রতিযোগিতার” ইঙ্গিত দিচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ কি বদলে দেবে পরমাণু বোমার ভবিষ্যৎ?

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    যেভাবে ট্রাম্পের নৈশভোজে নিরাপত্তাবেষ্টনী ভাঙেন বন্দুকধারী

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    তেহরানের হাতে এখনো শক্তিশালী ‘কার্ড’: গালিবাফ

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.