Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সশস্ত্র গোষ্ঠীর অবরোধে থমকে গেল মালি
    আন্তর্জাতিক

    সশস্ত্র গোষ্ঠীর অবরোধে থমকে গেল মালি

    হাসিব উজ জামানUpdated:অক্টোবর 28, 2025অক্টোবর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জ্বালানি সংকটে কার্যত থেমে গেছে পশ্চিম আফ্রিকার দেশ মালি। সশস্ত্র গোষ্ঠীর অবরোধে দেশজুড়ে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় সরকার বাধ্য হয়েছে সকল শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে। ফলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়জুড়ে এখন অচলাবস্থা।

    রাজধানী বামাকো, যে শহরটি সাধারণত মানুষের ভিড়ে মুখর থাকে, সেখানে আজ অস্বাভাবিক নীরবতা। পেট্রল ও ডিজেল না থাকায় রাস্তায় যানবাহন প্রায় উধাও। পেট্রলপাম্পে লম্বা লাইন, কিন্তু জ্বালানি নেই; গণপরিবহন, এমনকি মোটরসাইকেল ট্যাক্সিও বন্ধ হয়ে গেছে।

    সোমবার স্থানীয় সময় সকালে রাষ্ট্রীয় টেলিভিশন ওআরটিএমে সম্প্রচারিত এক ঘোষণায় দেশটির শিক্ষামন্ত্রী আমাদু সি সাভানে জানান, ২৭ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তিনি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ নভেম্বর থেকে পুনরায় ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।”

    সাম্প্রতিক সপ্তাহগুলোতে জ্বালানি সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে, রাজধানী বামাকোর আশপাশের অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলো ট্যাংকার চলাচলের রাস্তাগুলো দখল করে রেখেছে। ফলে জ্বালানি সরবরাহ সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে যেতে পারছেন না, আর অনেক প্রতিষ্ঠান জ্বালানি ঘাটতির কারণে অনলাইন ক্লাসেও যেতে পারছে না।

    পরিস্থিতির অবনতি হওয়ায় মালিতে অবস্থানরত কূটনীতিকদের পরিবারদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বামাকোতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, “জ্বালানি সংকট এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি আমাদের কর্মীদের জন্য ঝুঁকি তৈরি করেছে।” দূতাবাস আরও জানিয়েছে, রাজধানীর বাইরে এখন আর নিয়মিত বা জরুরি কনস্যুলার সেবা দেওয়া সম্ভব নয়।

    অবরুদ্ধ সড়ক, জ্বালানি সংকট, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান এবং নিরাপত্তা অনিশ্চয়তায় দেশটি যেন এক গভীর অচলাবস্থায় নিমজ্জিত। মালির সাধারণ মানুষ এখন অপেক্ষায়—কবে এই অন্ধকার কাটবে, আবার স্বাভাবিক জীবনে ফেরা যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মাঝেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৮

    এপ্রিল 29, 2026
    বাণিজ্য

    ওপেক ছাড়ল আরব আমিরাত—কেমন প্রভাব পড়বে তেল–বাণিজ্যে?

    এপ্রিল 29, 2026
    আন্তর্জাতিক

    ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যময় মৃত্যু: তদন্তে উঠে এল ভয়াবহ তথ্য

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.