Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নভেম্বরে খাদ্যসহায়তা বাবদ অর্থ দেওয়া বন্ধ করবে মার্কিন সরকার
    আন্তর্জাতিক

    নভেম্বরে খাদ্যসহায়তা বাবদ অর্থ দেওয়া বন্ধ করবে মার্কিন সরকার

    এফ. আর. ইমরানঅক্টোবর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রতীকি ছবি/এবিসি নিউজ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কেন্দ্রীয় সরকারের চলমান অচলাবস্থার (শাটডাউন) কারণে নভেম্বর মাসে দেশটির নাগরিকদের খাদ্যসহায়তা বিতরণ করা হবে না বলে জানিয়েছেন, মার্কিন কৃষি বিভাগ। দেশের চার কোটির বেশি মানুষ সরকারের এই খাদ্যসহায়তার সুবিধাভোগী।

    কৃষি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূল কারণ হলো তহবিলের অভাব। এ অবস্থার জন্য সিনেটে থাকা ডেমোক্র্যাটদের দায়ী করা হয়েছে। প্রতি আটজনের মধ্যে একজন এই সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (এসএনএপি) ব্যবহার করেন। এটি অনেক পরিবারের মুদি খাদ্য বাজেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন বিশেষ একটি আপৎকালীন তহবিল ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছিল, যা ব্যবহার করলে সুবিধা চালু রাখা যেত। প্রশাসনের যুক্তি ছিল, প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি অবস্থার জন্য সেই অর্থ সংরক্ষণ করা প্রয়োজন। ডেমোক্র্যাটরা এই সিদ্ধান্তকে বেআইনি ও নিষ্ঠুর হিসেবে সমালোচনা করেছেন।

    কংগ্রেসের দুই সদস্য রোজা ডিলাউরো ও অ্যাঞ্জি ক্রেগ এক যৌথ বিবৃতিতে বলেছেন, ট্রাম্প প্রশাসন এর আগে এমন নিষ্ঠুর ও বেআইনি কাজ সম্ভবত আর করেনি। তারা অভিযোগ করেছেন, শাটডাউনের মধ্যেও বিদেশি দেশগুলোকে সহায়তা ও হোয়াইট হাউসে নতুন বলরুম নির্মাণে অর্থ ব্যবহার করা হয়েছে, কিন্তু দেশের সুবিধাভোগীদের জন্য তহবিল ব্যাহত করা হয়েছে।

    সিবিপিপি (সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজ) মতে, আপৎকালীন তহবিল ব্যবহার করলে এক মাসের সুবিধার প্রায় ৬০ শতাংশ অর্থায়ন করা যেত। এ বিষয়ে ডেমোক্র্যাট হাউসের সদস্যরা কৃষিসচিব ব্রুক রলিন্সকে চিঠি লিখে, রিজার্ভ তহবিল এবং অন্যান্য উপলব্ধ অর্থ স্থানান্তর করে নভেম্বরের জন্য এসএনএপি কার্যক্রম চালু রাখার অনুরোধ জানিয়েছেন। তবে রলিন্স জানিয়েছেন, এই তহবিল কেবল প্রকৃত জরুরি অবস্থা বা প্রাকৃতিক দুর্যোগের জন্যই ব্যবহার করা যাবে।

    এর আগে শাটডাউনের কারণে রলিন্সের বিভাগের পরিকল্পনায় বলা হয়েছিল, কর্মসূচি পরিচালনার জন্য অল্পসংখ্যক কর্মচারীই কাজে বহাল থাকবে। রাজ্যগুলো যাতে সুবিধা অব্যাহত রাখতে পারে, তার জন্য কংগ্রেস বহু বছরের আপৎকালীন তহবিল তৈরি করেছে।

    এসএনএপি কর্মসূচির মাধ্যমে নাগরিকদের রি-লোডযোগ্য ডেবিট কার্ড দেওয়া হয়। এর মাধ্যমে তারা প্রয়োজনীয় মুদি সামগ্রী কিনতে পারবেন। চারজনের একটি পরিবার গড়ে প্রতি মাসে ৭১৫ ডলার (প্রায় ৮৭,৫০০ টাকা) পায়, যা একজনের জন্য দিনে ৬ ডলারের সামান্য কম।

    এ ধরনের কর্মসূচি রাজ্য সরকার পরিচালনা করে থাকলেও, বেশির ভাগ অর্থ আসে কেন্দ্রীয় সরকার থেকে। কিছু রাজ্য তাদের নিজস্ব তহবিল ব্যবহার করে ঘাটতি পূরণের প্রতিশ্রুতি দিয়েছে। তবে কেন্দ্রীয় সরকার সতর্ক করেছে, রাজ্যগুলো পরে ঘাটতি পূরণের জন্য কেন্দ্র থেকে অর্থ দাবি করতে পারবে না।

    ম্যাসাচুসেটসসহ কিছু রাজ্য জানিয়েছে, তাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই। অনেক রাজ্য এসএনএপি সুবিধাভোগীদের জন্য দাতব্য ফুড প্যান্ট্রি এবং বিকল্প খাবারের ব্যবস্থা করছে। ক্যালিফোর্নিয়া রাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে খাদ্য বিতরণে সহায়তার জন্য।

    মার্কিন সরকারের এই শাটডাউন গত রোববার ২৬তম দিনে প্রবেশ করেছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম শাটডাউন হিসেবে রেকর্ডে এসেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তান সীমান্ত অভিযানে ১৩ সশস্ত্র সদস্য নিহত

    মে 1, 2026
    আন্তর্জাতিক

    একদিনে ৬৫০০ টন সামরিক সরঞ্জাম আনল ইসরায়েল

    মে 1, 2026
    আন্তর্জাতিক

    পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, কে এগিয়ে?

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.