Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০২০ প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির তদন্ত চাইলেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    ২০২০ প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির তদন্ত চাইলেন ট্রাম্প

    এফ. আর. ইমরানঅক্টোবর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে দেশটির বিচার বিভাগকে তদন্তে আহ্বান জানিয়েছেন।

    তিনি দাবি করেছেন, নির্বাচনে ফলাফল “চুরি করা হয়েছিল“। পাঁচ বছর আগের সেই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। সোমবার (২৭ অক্টোবর) এই তথ্য সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড প্রকাশ করেছে।

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, “কারচুপি করে তাস খেলা এনবিএ খেলোয়াড়দের চেয়েও খারাপ হচ্ছে নির্বাচনে ডেমোক্র্যাটদের কারচুপি! ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন ছিল কারচুপিপূর্ণ ও চুরি করা, এটি সবচেয়ে বড় কেলেঙ্কারি।”

    তিনি আরো মন্তব্য করেছেন, “আমাদের দেশকে দেখুন, একজন দুর্নীতিগ্রস্ত বোকা প্রেসিডেন্ট হওয়ার পর কী অবস্থা হয়েছে! এখন সবই পরিষ্কার।”

    ট্রাম্প এরপর “আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি” তদন্তে বিচার বিভাগের প্রতি আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, “যদি তদন্ত না হয়, তাহলে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে এমন ঘটনা আবারো ঘটতে পারে।”

    এছাড়াও তিনি আগাম ভোটের বিরোধিতা ও ভোটার পরিচয়পত্র আইনের সমর্থন পুনর্বার প্রকাশ করেছেন। ক্যালিফোর্নিয়ার ব্যালট নীতির সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, “লাখ লাখ ব্যালট পাঠানো হচ্ছে।”

    পোস্টের শেষে তিনি রিপাবলিকানদের উদ্দেশে লিখেছেন, “বুদ্ধি খাটাও রিপাবলিকানরা, খুব বেশি দেরি হওয়ার আগেই।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানের সব বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে

    সেপ্টেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    সৌদির তেল রপ্তানির পথ সংকুচিত হচ্ছে, বিশ্ব জ্বালানি বাজারে এর প্রভাব কী হবে?

    সেপ্টেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    রাশিয়াকে ঘিরে বাড়ছে ভয়, বড় সংঘাত ঠেকাতে ইউরোপের প্রস্তুতি

    সেপ্টেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.