Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাজ্য থেকে ২০টি টাইফুন যুদ্ধবিমান কিনে অপ্রতিরোধ্য তুরস্ক
    আন্তর্জাতিক

    যুক্তরাজ্য থেকে ২০টি টাইফুন যুদ্ধবিমান কিনে অপ্রতিরোধ্য তুরস্ক

    এফ. আর. ইমরানঅক্টোবর 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তুরস্ক যুক্তরাজ্য থেকে প্রায় ১১ বিলিয়ন ডলারের ২০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনেছে। আঙ্কারা এই উদ্যোগ নিয়েছে আকাশ প্রতিরক্ষা জোরদার করার জন্য, যেখানে দেশটি নিজস্ব প্রযুক্তির পঞ্চম প্রজন্মের ‘কান—KAAN’ যুদ্ধবিমান তৈরির কাজ করছে।

    সোমবার (২৭ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তুরস্ক সফরে ২০টি ইউরোফাইটার জেটের জন্য ৯.১ বিলিয়ন ইউরোর চুক্তি স্বাক্ষর করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। চুক্তি অনুযায়ী প্রথম ব্যাচের বিমান ২০৩০ সালে তুরস্কে পৌঁছাবে।

    ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই চুক্তিকে ‘এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধবিমান চুক্তি’ আখ্যা দিয়েছে। এরদোয়ান বলেন, এটি “দুই ঘনিষ্ঠ মিত্রের কৌশলগত সম্পর্কের নতুন প্রতীক।” স্টারমার উল্লেখ করেন, চুক্তিটি ন্যাটোর দক্ষিণ-পূর্ব সীমান্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার (বামে), তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি: সংগৃহীত

    এর আগে জুলাইয়ে তুরস্ক ও যুক্তরাজ্য ৪০টি টাইফুন সরবরাহের প্রাথমিক চুক্তি করেছিলেন, যা পরে ইউরোফাইটার কনসোর্টিয়ামের অন্যান্য দেশ জার্মানি, ইতালি ও স্পেন অনুমোদন করেছে।

    তুরস্ক নিজস্ব ‘কান’ যুদ্ধবিমান পুরোপুরি কার্যকর হওয়ার আগে বাহর শক্তিশালী করতে চায় এবং মোট ১২০টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। এছাড়া আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সামরিক ভারসাম্য রক্ষার জন্য কাতার ও ওমানের কাছ থেকেও আরো ১২টি করে টাইফুন কেনার প্রস্তাব রয়েছে।

    গত বছর তুরস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ৪০টি এফ-১৬ যুদ্ধবিমান কেনার জন্য ৭ বিলিয়ন ডলারের চুক্তি করেছিল, তবে সরবরাহ এখনও বিলম্বিত। এরদোয়ান সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন এবং F-35 কর্মসূচিতে পুনরায় অংশগ্রহণের চেষ্টা করছেন। ২০১৯ সালে রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ক F-35 কর্মসূচি থেকে বহিষ্কৃত হয়েছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    লন্ডন স্টক এক্সচেঞ্জে ফিরল বেক্সিমকো ফার্মার লেনদেন

    জুন 27, 2026
    আন্তর্জাতিক

    নিজের ছবিযুক্ত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

    জুন 27, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালী থেকে নাবিক সরানো কেন থামাল জাতিসংঘ?

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.