Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় সেনা পাঠানোর পথে পাকিস্তান
    আন্তর্জাতিক

    গাজায় সেনা পাঠানোর পথে পাকিস্তান

    হাসিব উজ জামানঅক্টোবর 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গাজায়
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজা উপত্যকায় শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে গঠিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফে সেনা পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পাকিস্তান। ইসলামাবাদে সরকার ও সামরিক মহলে ইতোমধ্যেই আলোচনাগুলো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির নীতিনির্ধারক সূত্র।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক ডন-এর এক প্রতিবেদনে বলা হয়, বিষয়টি নিয়ে শিগগিরই ইসলামাবাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

    নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, “সরকার ও সামরিক প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা এখন উন্নত পর্যায়ে। সব দিক বিবেচনায় মনে হচ্ছে, ইসলামাবাদ এই শান্তি মিশনে অংশ নিতে আগ্রহী।”

    গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত এই আইএসএফ বাহিনী মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সেনাদের নিয়েই গঠিত হবে। ট্রাম্প প্রশাসনের ২০ দফা প্রস্তাবনার অংশ হিসেবে এই বাহিনী গাজায় অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, হামাসকে নিরস্ত্র করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক সহায়তা ও পুনর্গঠনের কাজ তদারক করবে।

    তবে যুক্তরাষ্ট্র নিজে এই বাহিনীতে সরাসরি সেনা পাঠাবে না বলে জানিয়েছে ওয়াশিংটন। পরিবর্তে তারা ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার, তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে আলোচনায় রয়েছে, যাতে এই দেশগুলো আন্তর্জাতিক মিশনে অংশ নেয়।

    তবে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার সোমবার বলেন, “এই বাহিনীতে তুরস্কের সেনারা থাকতে পারবে না।”

    ইসলামাবাদের কর্মকর্তারা মনে করেন, পাকিস্তানের অংশগ্রহণ শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটি নৈতিক দায়বদ্ধতার অংশ। এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,
    “গাজার শান্তি স্থাপনে আমরা শুরু থেকেই সমর্থন দিয়ে আসছি। এখন সরে দাঁড়ানো মানে হবে সেই উদ্যোগকেই অস্বীকার করা, যেটি গঠনে আমরা নিজেরাই ভূমিকা রেখেছিলাম।”

    তিনি আরও যোগ করেন, “এই পদক্ষেপের পেছনে শুধু কূটনৈতিক বাস্তবতা নয়, বরং একটি নৈতিক দায়িত্বও কাজ করছে। পাকিস্তান মনে করে, গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক ঐক্য এখন সময়ের দাবি।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধের নিশ্চিয়তা চেয়ে চীনা ব্যাংকের কড়া তাগাদা

    সেপ্টেম্বর 13, 2026
    আন্তর্জাতিক

    ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে যাত্রীবাহী জাহাজ নিখোঁজ

    সেপ্টেম্বর 13, 2026
    আন্তর্জাতিক

    ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের চোখ এড়াতে পর্দায় ঢেকে দেওয়া হলো দিল্লির বস্তি

    সেপ্টেম্বর 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.