Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ৩০, তবু ট্রাম্পের দাবি—শান্তি অটুট
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ৩০, তবু ট্রাম্পের দাবি—শান্তি অটুট

    এফ. আর. ইমরানঅক্টোবর 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলাকে তারা যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

    তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার মধ্যস্থতায় সম্পন্ন হওয়া যুদ্ধবিরতি এখনো ঝুঁকিতে নেই।

    বুধবার (২৯ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “গাজায় যুদ্ধবিরতি ভাঙার কোনো আশঙ্কা নেই। কিছুই এটিকে বিপন্ন করবে না।”

    তিনি আরো বলেন, “হামাস একজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে, তাই ইসরায়েল পাল্টা আঘাত করেছে। এটাই তাদের করা উচিত ছিল। এমন পরিস্থিতিতে তাদের জবাব দিতেই হবে।”

    ইসরায়েল হামাসকে দায়ী করলেও এখন পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করেনি।

    মঙ্গলবার সন্ধ্যা থেকে ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গাজাজুড়ে ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। হতাহতদের উদ্ধারকাজ চলছে। গাজার স্থানীয় প্রশাসন জানিয়েছে, বোমাবর্ষণে বেশ কিছু আবাসিক ভবন ও বাজার এলাকা বিধ্বস্ত হয়েছে।

    ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল “প্রতিরোধ যোদ্ধারা”।

    উল্লেখ্য, গত ১০ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার অধীনে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই চুক্তিতে ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল এবং গাজা পুনর্গঠনের উদ্যোগও নেয়া হয়।

    ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬৮ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.