Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইস্তাম্বুলে পাকিস্তান–আফগান শান্তি আলোচনা ‘সম্পূর্ণ ব্যর্থ’
    আন্তর্জাতিক

    ইস্তাম্বুলে পাকিস্তান–আফগান শান্তি আলোচনা ‘সম্পূর্ণ ব্যর্থ’

    এফ. আর. ইমরানঅক্টোবর 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কান্দাহার প্রদেশে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পাহারা দিচ্ছেন আফগান তালেবান যোদ্ধারা। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আফগানিস্তানের সঙ্গে চলমান শান্তি আলোচনা ‘সম্পূর্ণ ব্যর্থ’ হয়েছে বলে জানিয়েছে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তুরস্কের ইস্তাম্বুলে গত কয়েক দিন ধরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতি স্থায়ী করার লক্ষ্যে বৈঠক চললেও কোনো কার্যকর সমাধান ছাড়াই আলোচনা শেষ হয়েছে।

    আজ বুধবার এক বিবৃতিতে আতাউল্লাহ তারার বলেন, আফগান প্রতিনিধি দল বারবার মূল বিষয় থেকে সরে গিয়ে আলোচনাকে জটিল করেছে। তিনি অভিযোগ করেন, “কোনো দায়িত্ব নেওয়ার পরিবর্তে আফগান তালেবান শুধু অন্যকে দোষারোপ, এড়িয়ে যাওয়া এবং বিভ্রান্ত করার কৌশল অবলম্বন করেছে। ফলে এই আলোচনা কোনো ফলাফল আনতে পারেনি।”

    এই ব্যর্থতা সীমান্তবর্তী অঞ্চলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, বিশেষত এ মাসের শুরুতে প্রাণঘাতী সংঘর্ষে কয়েক শ মানুষের মৃত্যু ঘটার পর। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর এটিই ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘাত।

    গত ১৯ অক্টোবর কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু যুদ্ধবিরতির পরও সীমান্তে সংঘর্ষ ও প্রাণহানি অব্যাহত ছিল, এমনকি ইস্তাম্বুলে শান্তি আলোচনা চলাকালীন সময়েও নতুন সহিংসতার খবর এসেছে।

    পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো জানায়, ইসলামাবাদ চায় তালেবান সরকার পাকিস্তান তালেবান (টিটিপি)সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনুক। তবে কাবুল এ দাবিতে সাড়া দেয়নি। আফগান প্রতিনিধিরা দাবি করেন, তালেবানের এসব গোষ্ঠীর ওপর “কোনো সরাসরি নিয়ন্ত্রণ নেই।”

    এক আফগান সূত্র জানায়, আলোচনার সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এরপরই আলোচনার টেবিল ভেঙে যায়। সূত্রটি আরও জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে টিটিপি পাকিস্তানি সেনাদের ওপর একাধিক হামলা চালিয়েছে, যা দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত করেছে।

    উল্লেখ্য, অক্টোবরের শুরুতে কাবুলে পাকিস্তানি বিমান হামলার জবাবে আফগান তালেবান সীমান্ত বরাবর পাকিস্তানের সেনাচৌকিতে পাল্টা হামলা চালায়। ২ হাজার ৬০০ কিলোমিটারজুড়ে চলা এসব সংঘাতে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা দেখা দেয়।

    ইস্তাম্বুলের আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় এখন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরো জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    তেহরানের হাতে এখনো শক্তিশালী ‘কার্ড’: গালিবাফ

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের কারণেই ভেস্তে গেছে আলোচনা—ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের মাধ্যমে ‘রেড লাইন’ দিল ইরান

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.