Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে—এমন কোনও প্রমাণ নেই: আইএইএ
    আন্তর্জাতিক

    ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে—এমন কোনও প্রমাণ নেই: আইএইএ

    এফ. আর. ইমরানঅক্টোবর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি আরো জানান, তেহরান এখনো পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি (এনপিটি) মেনে চলছে, যা তিনি “একটি বুদ্ধিদীপ্ত পদক্ষেপ” বলে মন্তব্য করেন। 

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    জাতিসংঘ সদর দপ্তরে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গ্রোসি বলেন, “নিউইয়র্ক বা ভিয়েনায় ইরানকে ঘিরে কোনো প্রস্তাব গৃহীত হলে তাদের আচরণে এক ধরনের পুনরাবৃত্তি দেখা যায়— তারা সহযোগিতা কমিয়ে দেয়। বিষয়টি দুঃখজনক এবং আমি এটি তেহরানের কর্মকর্তাদের সঙ্গে বারবার আলোচনা করেছি।”

    সম্প্রতি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া বা ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা সক্রিয় করার পর তেহরান আইএইএর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের ঘোষণা দেয়। তবে গ্রোসি জানান, ইরানি কর্মকর্তারা সংস্থাটিকে আশ্বস্ত করেছেন যে তারা এখনো এনপিটির কাঠামোর মধ্যেই থাকতে চায়।

    তিনি বলেন, “ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না, আর অতীতেও বানায়নি। আমি এটি একেবারে পরিষ্কারভাবে বলতে চাই।”

    গ্রোসি আরো জানান, আইএইএর সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে— ইরানের এমন কোনো কর্মসূচি নেই যা পারমাণবিক অস্ত্র তৈরির ইঙ্গিত দেয়। “আমরা এমন কিছু দেখিনি যা থেকে বোঝা যায়, বাস্তবিকভাবে সেখানে কোনো অস্ত্র তৈরির কাজ চলছে” বলেন তিনি।

    আইএইএ প্রধান আরো জানান, গত জুন মাসে ইসরায়েল–ইরান যুদ্ধের সময় নিরাপত্তাজনিত কারণে সংস্থাটি তাদের পরিদর্শক দল ইরান থেকে সরিয়ে নেয়। এরপর থেকেই সংস্থার পক্ষ থেকে তেহরানের সঙ্গে পুনরায় সহযোগিতা গড়ে তোলার চেষ্টা চলছে। তিনি জানান, তিনি নিয়মিতভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

    এর আগে, গত ২৮ আগস্ট ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি (ই–থ্রি) ঘোষণা দেয় যে তারা ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা সক্রিয় করছে— যার মাধ্যমে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে। ওই তিন দেশ অভিযোগ করে, ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তি (জেসিপিওএ) লঙ্ঘন করেছে।

    মূলত যুক্তরাষ্ট্র ২০১৮ সালে এই চুক্তি থেকে একতরফাভাবে সরে যাওয়ার পর থেকেই এ নিয়ে তেহরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা চলছে।

    অন্যদিকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে।

    তবে তেহরান বারবার জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি কেবল বিদ্যুৎ উৎপাদন ও বেসামরিক প্রয়োজনে ব্যবহারের জন্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    তেহরানের হাতে এখনো শক্তিশালী ‘কার্ড’: গালিবাফ

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের কারণেই ভেস্তে গেছে আলোচনা—ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের মাধ্যমে ‘রেড লাইন’ দিল ইরান

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.