চীনের প্রেসিডেন্ট শিং চিনপিংয়ের সঙ্গে প্রায় সব কিছুতেই একমত হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে ওঠার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সব ইস্যু আলোচনা করা হয়নি, তবু বেশিরভাগ বিষয়ে মতের মিল রয়েছে।
ট্রাম্প উল্লেখ করেন, এনভিডিয়ার চীনে চিপ বিক্রির বিষয়টি আলোচনা হয়েছে, যদিও এতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তিনি আরো স্পষ্ট করেন, আলোচ্য চিপগুলি এনভিডিয়ার সবচেয়ে উন্নত ব্ল্যাকওয়েল এআই চিপ নয়।
তিনি বলেন, “আমরা চীনের রেয়ার আর্থ (দুর্লভ খনিজ) রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেছি। তারা এগুলোর সরবরাহ অব্যাহত রাখবে—যা গুরুত্বপূর্ণ।”
ট্রাম্প আরো জানান, চীনের ওপর বর্তমান শুল্কহার ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হয়েছে।

