Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দিল্লির মারাত্মক বায়ুদূষণ মোকাবেলায় কৃত্রিম বৃষ্টি প্রচেষ্টা ব্যর্থ
    আন্তর্জাতিক

    দিল্লির মারাত্মক বায়ুদূষণ মোকাবেলায় কৃত্রিম বৃষ্টি প্রচেষ্টা ব্যর্থ

    হাসিব উজ জামানঅক্টোবর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের রাজধানী নয়াদিল্লি আবারও দম বন্ধ করা দূষণে ঢেকে গেছে। শহরের বাতাসে ঘন ধোঁয়াশা এমন পর্যায়ে পৌঁছেছে যে সূর্যের আলো পর্যন্ত ঢেকে যাচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় মঙ্গলবার দিল্লি সরকার ও আইআইটি কানপুরের একদল বিজ্ঞানী মেঘে বৃষ্টি নামানোর (ক্লাউড সিডিং) পরীক্ষা চালায়। কিন্তু ৫৩ বছর পর পরিচালিত এই পরীক্ষাটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে, কারণ আকাশে পর্যাপ্ত আর্দ্রতা ছিল না।

    বৃষ্টি নামাতে সাধারণত আকাশে ছোট ছোট কণিকা ছোড়া হয়—যেমন সিলভার আয়োডাইড বা সোডিয়াম ক্লোরাইড। এই কণাগুলো মেঘের ভেতর বরফের স্ফটিক তৈরি করে, যা থেকে ঘনীভূত হয়ে বৃষ্টি হয়। বিশ্বের বিভিন্ন দেশে এই প্রযুক্তি ব্যবহৃত হলেও বিশেষজ্ঞরা একে স্থায়ী সমাধান হিসেবে দেখেন না।

    মঙ্গলবার দিল্লির আকাশে উড়ে যায় একটি সেসনা বিমান, যাতে সংযুক্ত ছিল বিশেষ ধরনের আগুনের ফ্লেয়ার—এর ভেতরে ছিল সিলভার আয়োডাইড ও সোডিয়াম ক্লোরাইড। পরিকল্পনা ছিল, এগুলো মেঘের ভেতরে ছড়িয়ে দিয়ে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানো।

    তবে আইআইটি কানপুরের দেওয়া বিবৃতিতে জানানো হয়, প্রত্যাশিত বৃষ্টি না হলেও বাতাসের দূষণমাত্রায় কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। “পর্যাপ্ত আর্দ্রতা না থাকলেও পরীক্ষাটি ইঙ্গিত দেয়, ক্লাউড সিডিং পদ্ধতি সীমিত পর্যায়ে বায়ুর মান উন্নত করতে পারে,” বলা হয় বিবৃতিতে।

    আইআইটি কানপুরের পরিচালক মণীন্দ্র আগরওয়াল বিবিসিকে বলেন, “বৃষ্টিই ছিল সাফল্যের মূল মাপকাঠি, আর সেটি হয়নি। মেঘে পর্যাপ্ত আর্দ্রতা ছিল না। তবে আমরা ভবিষ্যতেও এই প্রচেষ্টা চালিয়ে যাব।” তিনি আরও জানান, আগামী কয়েক সপ্তাহে আর্দ্রতা বাড়লে পরীক্ষাটি আবারও করা হতে পারে।

    গত দুই সপ্তাহ ধরে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৩০০ থেকে ৪০০ এর মধ্যে ঘোরাফেরা করছে—যা স্বাভাবিক সীমার প্রায় ২০ গুণ বেশি। এর মানে শহরের বাতাসে সূক্ষ্ম ধূলিকণার ঘনত্ব এমন পর্যায়ে পৌঁছেছে যা সহজেই ফুসফুসে জমে শ্বাসকষ্ট ও অন্যান্য রোগের ঝুঁকি বাড়ায়।

    এমন পরিস্থিতিতে শহরের রাস্তায় চলছে “স্মগ গান”—বড় ট্রাকের পেছন থেকে পানি ছিটিয়ে ধুলো দমন করার চেষ্টা চলছে। কিন্তু তা সাময়িক স্বস্তি দিচ্ছে মাত্র।

    ভারতে ক্লাউড সিডিং কোনো নতুন ধারণা নয়। দিল্লিতে প্রথম এ ধরনের পরীক্ষা হয়েছিল ১৯৫৭ সালে, এরপর ১৯৭২ সালে আরেকটি। তবে তখন উদ্দেশ্য ছিল খরা মোকাবিলা, বায়ু দূষণ নয়। এবারই প্রথমবারের মতো স্থানীয়ভাবে তৈরি এই প্রযুক্তি সরাসরি দূষণ নিয়ন্ত্রণে ব্যবহারের চেষ্টা হলো।

    ২০২৩ সালেও দিল্লি সরকার এমন একটি প্রকল্প নিতে চেয়েছিল, কিন্তু আদালতের অনুমোদন না মেলায় তা বাস্তবায়িত হয়নি। বিজ্ঞানীরা তখনই সতর্ক করেছিলেন—এই প্রক্রিয়া ব্যয়বহুল এবং সাফল্যের হার খুবই সীমিত।

    জলবায়ু ও স্থায়িত্ববিষয়ক বিশেষজ্ঞ অবিনাশ মহান্তি বিবিসিকে বলেন, “এখনও পর্যন্ত পর্যাপ্ত প্রমাণ নেই যে ক্লাউড সিডিং করে বাস্তবিকভাবে কতটা AQI কমানো যায়। তাছাড়া, এটি মূলত প্রাকৃতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ—এর সীমাবদ্ধতা ও অজানা প্রভাব থাকবেই।”

    বিশ্বের বিভিন্ন দেশেই এই প্রযুক্তির ফলাফল মিশ্র। চীন ২০০৮ সালের অলিম্পিকের আগে বৃষ্টি নিয়ন্ত্রণে সফলতার দাবি করেছিল, সেখানে রকেট, কামান ও ড্রোন ব্যবহার করা হয়েছিল মেঘে রাসায়নিক ছড়াতে। তবে সংযুক্ত আরব আমিরাতে গত বছর ভয়াবহ বন্যার পর প্রশ্ন উঠেছে—অতিরিক্ত ক্লাউড সিডিংই কি তার জন্য দায়ী ছিল?

    দিল্লির বিজ্ঞানীরা আপাতত আশা হারাচ্ছেন না। শহরের আকাশে আর্দ্রতা বাড়লেই তারা আবারও মেঘে “বৃষ্টির বীজ” ছড়ানোর পরিকল্পনা করছেন। কিন্তু মূল প্রশ্ন থেকে যাচ্ছে—যে শহরে প্রতিদিন কোটি মানুষের শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে, সেখানে কৃত্রিম বৃষ্টি কি সত্যিই মুক্তির পথ হতে পারে?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বিপদের মুখে প্রেসিডেন্টকে যেভাবে সুরক্ষা দেয় সিক্রেট সার্ভিস

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    প্রেসিডেন্সি ‘বিপজ্জনক পেশা’, জানলে নির্বাচনেই দাঁড়াতাম না: ট্রাম্প

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    যে পাঁচ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.