Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা বিশ্বশান্তির জন্য হুমকি: ইরান
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা বিশ্বশান্তির জন্য হুমকি: ইরান

    এফ. আর. ইমরানঅক্টোবর 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশকে “বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি” হিসেবে আখ্যা দিয়েছে ইরান। সম্প্রতি পেন্টাগনকে পুনরায় পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করতে নির্দেশ দেন ট্রাম্প, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

    শুক্রবার এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাম্পের এই সিদ্ধান্তকে দায়িত্বজ্ঞানহীন এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার প্রতি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন।

    তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “একটি পরমাণু শক্তিধর মোড়ল আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে যাচ্ছে। একই মোড়ল বহু বছর ধরে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে।”

    আরাকচি আরো বলেন, “এটি অতীতের দিকে হাঁটার সমতুল্য একটি সিদ্ধান্ত—দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক পদক্ষেপ, যা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে।”

    এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র যেন অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো ‘সমানভাবে’ পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করে।

    ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম “ট্রুথ সোশালে” লেখেন, “রাশিয়া এবং চীন পরীক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই আমি যুদ্ধ দপ্তরকে (ডিপার্টমেন্ট অব ওয়ার) নির্দেশ দিয়েছি যেন তারা আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করে। এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।”

    তিনি আরো দাবি করেন, “রাশিয়া বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে, আর চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে। তবে আগামী পাঁচ বছরের মধ্যে তারা সমান হয়ে যাবে।”

    ইরানের এই প্রতিক্রিয়া এমন সময়ে এসেছে যখন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) পারমাণবিক পরীক্ষার ঝুঁকি সম্পর্কে সতর্কতা জানিয়েছে।

    বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ১৯৯৬ সালের “কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি”–র চেতনার পরিপন্থী এবং বৈশ্বিক নিরস্ত্রীকরণ প্রচেষ্টায় বড় ধরনের ধাক্কা আনতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    তেহরানের হাতে এখনো শক্তিশালী ‘কার্ড’: গালিবাফ

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের কারণেই ভেস্তে গেছে আলোচনা—ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের মাধ্যমে ‘রেড লাইন’ দিল ইরান

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.