Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সুদানে শত শত পুরুষকে হত্যা ও গুম করেছে আরএসএফ
    আন্তর্জাতিক

    সুদানে শত শত পুরুষকে হত্যা ও গুম করেছে আরএসএফ

    এফ. আর. ইমরাননভেম্বর 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সুদান/এআই/প্রতীকি ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুদানের পশ্চিম দারফুরের গুরুত্বপূর্ণ শহর আল-ফাশি দখল করার পর প্যারামিলিটারি বা আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কর্তৃক শতাধিক পুরুষকে হত্যা এবং জোরপূর্বক গুম করার ভয়াবহ অভিযোগ উঠেছে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সাহায্যকর্মীরা জানান, আরএসএফ যোদ্ধারা বেসামরিক পুরুষদের নারী ও শিশুদের থেকে আলাদা করে নিয়ে যায় এবং পরে গোলাগুলির আওয়াজ শোনা গেছে।

    আল-ফাশি ছিল দারফুরে সুদানিজ সেনাবাহিনী (এসএএফ)-এর প্রধান ঘাঁটি। শহরটি আরএসএফের হাতে গেলে গৃহযুদ্ধের আড়াই বছরের প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। শহর থেকে পালিয়ে আসা আলখেয়ার ইসমাইল জানিয়েছেন, তার চোখের সামনে কয়েকশ’ পুরুষকে একটি জলাধারের কাছে নিয়ে গিয়ে জাতিগত বিদ্বেষমূলক ভাষায় গালাগালি করার পর গুলি চালানো হয়েছে।

    দারফুরের আল-ফাশির শহর থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুতরা টাওইলায় অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছে। ছবি: রয়টার্স

    ইসমাইলের কথায়, তার স্কুলের একজন পরিচিত ব্যক্তি তাকে হত্যা থেকে রক্ষা করেছেন।

    রয়টার্স অনুসারে, চারজন প্রত্যক্ষদর্শী এবং ছয়জন সাহায্যকর্মীর সাক্ষাৎকার নেয়ার ভিত্তিতে নিশ্চিতভাবে জানা যায়, আল-ফাশি থেকে পালানো মানুষদের কাছাকাছি গ্রামগুলোয় জড়ো করা হয়েছিল। পুরুষদেরকে আলাদা করার পরই গুলির শব্দ শোনা গেছে।

    জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, তাদের কাছে খবর এসেছে যে শতাধিক বেসামরিক মানুষ এবং নিরস্ত্র যোদ্ধাদের আরএসএফ মৃত্যুদণ্ড দিতে পারে। এ ধরনের হত্যাকাণ্ড যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।

    স্যাটেলাইট ইমেজে দৃশ্যমান রক্তের দাগ দারফুরে গণহত্যা প্রমাণ করেছে। ছবি: এবিসি নিউজ

    মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) জানিয়েছে, ২৬ অক্টোবর প্রায় ৫০০ বেসামরিক ও সামরিক ব্যক্তির পালানোর চেষ্টা ব্যর্থ হয় এবং বেশিরভাগকে হত্যা বা আটক করা হয়েছে। বন্দিদের লিঙ্গ, বয়স বা জাতিগত পরিচয় অনুযায়ী আলাদা করা হয়েছে এবং মুক্তিপণের জন্য আটক রাখা হয়েছে।

    অভিযোগের প্রতিক্রিয়ায় আরএসএফ এ ধরনের ঘটনা অস্বীকার করেছে এবং জানিয়েছে, এসব শত্রু বা মিডিয়ার তৈরি গল্প। তারা উল্টো সেনাবাহিনী ও তাদের মিত্রদের বিরুদ্ধে একই রকম অভিযোগ এনেছে। তবে আরএসএফ প্রধান মোহামেদ হামদান দাগালো বুধবার রাতে যোদ্ধাদের বেসামরিকদের সুরক্ষা ও আটককৃতদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    দক্ষিণ লেবাননে অভিযানে ইসরায়েলি সেনা নিহত

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    তেল সংকটে চীন যেভাবে পরিচ্ছন্ন জ্বালানির রাজা হয়ে উঠছে

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    চেরনোবিলের বার্ষিকীতে ইউক্রেন-রাশিয়ায় একদিনেই ১৬ প্রাণহানি

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.