Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুদ্ধবিরতির পরও গাজায় হামলা, ৭৫ শতাংশ ত্রাণ আটকে রেখেছে ইসরায়েল
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির পরও গাজায় হামলা, ৭৫ শতাংশ ত্রাণ আটকে রেখেছে ইসরায়েল

    এফ. আর. ইমরানUpdated:নভেম্বর 2, 2025নভেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গাজায়
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় মানবিক পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। প্রতিশ্রুত ত্রাণের মাত্র এক-চতুর্থাংশ গাজায় প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল, অর্থাৎ মোট ত্রাণের প্রায় ৭৫ শতাংশই আটকে রেখেছে দেশটি।

    রোববার (২ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এতে গাজায় হতাহতের সংখ্যা ও মানবিক বিপর্যয় দ্রুত বাড়ছে।

    গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ৩ হাজার ২০৩টি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে—যা দৈনিক গড়ে মাত্র ১৪৫টি। যুদ্ধবিরতির চুক্তিতে নির্ধারিত দৈনিক ৬০০ ট্রাকের তুলনায় এটি মাত্র ২৪ শতাংশ। গাজার পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ত্রাণ ও বাণিজ্যিক পণ্যের প্রবেশে বাধা দিচ্ছে, যার ফলে ২৪ লাখের বেশি মানুষ তীব্র সংকটে পড়েছে।

    এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন “কোনও শর্ত বা বিধিনিষেধ ছাড়াই” গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা হয়।

    ত্রাণ প্রবাহ কিছুটা বাড়লেও ইসরায়েলি বিধিনিষেধের কারণে অধিকাংশ মানুষ এখনো খাবার, পানি ও ওষুধের মারাত্মক ঘাটতিতে ভুগছেন। টানা দুই বছরের ইসরায়েলি হামলায় বহু পরিবার এখনো আশ্রয়হীন; ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়ি থেকে বাঁচতে অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছেন।

    জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক জানান, ইসরায়েলি নির্দেশে রুট পরিবর্তনের কারণে ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে। এখন কনভয়গুলোকে মিসরের সীমান্তসংলগ্ন ফিলাডেলফি করিডর হয়ে ক্ষতিগ্রস্ত ও সংকীর্ণ উপকূলীয় পথে চলতে হচ্ছে, যেখানে যানজট প্রায় স্থবির। তিনি বলেন, “ত্রাণ কার্যক্রম সচল রাখতে অতিরিক্ত সীমান্তপথ ও অভ্যন্তরীণ রুট জরুরি।”

    যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েল শনিবারও গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান ও ট্যাংকের হামলা চালায়। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় গোলাবর্ষণে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়, আর উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একাধিক আবাসিক ভবন ধ্বংস করা হয়।

    আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজজুম জানান, খান ইউনিসে প্রত্যক্ষদর্শীরা বলেন, “ইসরায়েলি ড্রোন ও ভারী গোলাবর্ষণে ঘরবাড়ি ও কৃষিজমি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে।” আকাশে ড্রোনের উপস্থিতি ও অব্যাহত বোমাবর্ষণের কারণে গাজার সিভিল ডিফেন্স সংস্থা বহু ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে পারছে না।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২২২ ফিলিস্তিনি নিহত ও ৫৯৪ জন আহত হয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    দক্ষিণ লেবাননে অভিযানে ইসরায়েলি সেনা নিহত

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    তেল সংকটে চীন যেভাবে পরিচ্ছন্ন জ্বালানির রাজা হয়ে উঠছে

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    চেরনোবিলের বার্ষিকীতে ইউক্রেন-রাশিয়ায় একদিনেই ১৬ প্রাণহানি

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.