Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি
    আন্তর্জাতিক

    ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি

    এফ. আর. ইমরাননভেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি/ এবিসি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটি উক্তি ব্যবহার করে তৈরি শুল্কবিরোধী এক বিজ্ঞাপনকে কেন্দ্র করে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।

    বিজ্ঞাপনটি প্রচারের পর ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া দেখান এবং কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করার পাশাপাশি দেশটির পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন।

    শনিবার (১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য প্রকাশ করে।

    বিতর্কিত বিজ্ঞাপনটিতে ১৯৮৭ সালে রোনাল্ড রিগানের দেওয়া এক ভাষণের ক্লিপ ব্যবহার করা হয়, যেখানে তিনি বলেছিলেন, শুল্ক আরোপ আমেরিকার অর্থনীতির ক্ষতি করে এবং এ ধরনের বাণিজ্য প্রতিবন্ধকতা মার্কিন শ্রমিক ও ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করে।

    শনিবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপিইসি) সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপে কার্নি বলেন, “আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ক্ষমা প্রার্থনা করেছি।”

    তিনি আরো জানান, অন্টারিও প্রদেশের অর্থায়নে তৈরি ওই বিজ্ঞাপনটি “আমি ব্যক্তিগতভাবে করতাম না।” ট্রাম্প বিষয়টি নিয়ে “অপমানিত” বোধ করেছেন বলেও জানান কার্নি।

    অন্যদিকে ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, কার্নি তার কাছে ক্ষমা চেয়েছেন এবং তাদের মধ্যে “খুব ভালো সম্পর্ক” রয়েছে, যদিও তিনি মন্তব্য করেন— “যা করা হয়েছে, তা ভুল।”

    কার্নি জানান, বিজ্ঞাপনটি প্রচারের আগে অন্টারিও প্রদেশের প্রধানমন্ত্রী ডগ ফোর্ড তাকে ক্লিপটি দেখিয়েছিলেন এবং সম্প্রচার না করার পরামর্শ দিয়েছিলেন। তবুও বিজ্ঞাপনটি টরোন্টো ব্লু জেস ও লস অ্যাঞ্জেলেস ডজার্সের মধ্যে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিরিজ বেসবলের প্রথম দুই ম্যাচে প্রচারিত হয়।

    ফোর্ডের দাবি, বিজ্ঞাপনটি “একশ কোটি বার দেখা হয়েছে” এবং যুক্তরাজ্য ও ভারতসহ বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে এই বিজ্ঞাপনকে কেন্দ্র করে মার্কিন রাষ্ট্রদূত পিট হুকস্ট্রা এবং অন্টারিওর বাণিজ্য প্রতিনিধি ডেভিড প্যাটারসনের মধ্যে “অশালীন বাক্যবিনিময়” হয় বলে জানা যায়। ফোর্ড বলেন, হুকস্ট্রার মন্তব্য ছিল “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” এবং পরে তাকে প্যাটারসনের কাছে ক্ষমা চাইতে হয়েছে।

    চলতি বছরের শুরুতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প বিশ্বের বেশ কয়েকটি দেশের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছেন। কানাডা তাদের অন্যতম। বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার পণ্যের ওপর গড়ে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যদিও মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় অধিকাংশ পণ্য এই শুল্ক থেকে মুক্ত। তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ এবং গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক বহাল রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা–পশ্চিম তীরে ভোটে বড় জয় পেল আব্বাস শিবির

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    দক্ষিণ লেবাননে অভিযানে ইসরায়েলি সেনা নিহত

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    তেল সংকটে চীন যেভাবে পরিচ্ছন্ন জ্বালানির রাজা হয়ে উঠছে

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.