Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে সবুজ সংকেত দিল পেন্টাগন
    আন্তর্জাতিক

    ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে সবুজ সংকেত দিল পেন্টাগন

    এফ. আর. ইমরানUpdated:নভেম্বর 2, 2025নভেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ থেকে টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহে হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে। বিশ্বের অন্যতম নির্ভুল এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে নিক্ষেপ করা যায় এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম।

    টমাহক ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—এটি খুব নিচু উচ্চতায় উড়ে, ফলে সহজে রাডারে ধরা পড়ে না। এতে যুক্ত আছে উন্নত জিপিএস ও নেভিগেশন প্রযুক্তি, যার ফলে আঘাতের ত্রুটির সীমা মাত্র ১০ মিটার।

    যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে টমাহক ব্যবহার করে। পরবর্তীতে সিরিয়াসহ বিভিন্ন সামরিক অভিযানে এ অস্ত্রের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানে হামলার ক্ষেত্রেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।

    দেড় হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম টমাহক ক্ষেপণাস্ত্রের প্রতিটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট, ওজন তিন হাজার পাউন্ডের বেশি এবং দাম প্রায় ২০ লাখ মার্কিন ডলার। এতে প্রায় এক হাজার পাউন্ড বিস্ফোরক বহন করা হয়।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ক্ষেপণাস্ত্রকে “চমৎকার অস্ত্র” বলে অভিহিত করেছেন।

    যদিও ইউক্রেন ও রাশিয়া সাধারণত তাদের সামরিক পরিকল্পনা আগেভাগে প্রকাশ করে না, তবুও বিশেষজ্ঞদের ধারণা, ইউক্রেন টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।

    পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী, ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলেও তা যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুতের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তবে বিষয়টি এখনো চূড়ান্ত রাজনৈতিক অনুমোদনের অপেক্ষায়, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

    একাধিক মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে এবং শিগগিরই হোয়াইট হাউসের আনুষ্ঠানিক অনুমোদন মিলতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.