Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পারমাণবিক অস্ত্রে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দিতে সক্ষম যুক্তরাষ্ট্র: ট্রাম্প
    আন্তর্জাতিক

    পারমাণবিক অস্ত্রে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দিতে সক্ষম যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    এফ. আর. ইমরাননভেম্বর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলছেন ট্রাম্প। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়া ও চীনও গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশ দুটি প্রকাশ্যে বিষয়টি অস্বীকার করছে বলে জানিয়েছেন তিনি।

    সোমবার (৩ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়, সিএবিএস নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র রয়েছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব।

    ট্রাম্প বলেন, “রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও চালাচ্ছে— কিন্তু তারা এসব নিয়ে কিছু বলে না।” সাক্ষাৎকার গ্রহণকারী নোরা ও’ডনেল উল্লেখ করলে যে বর্তমানে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, তখন ট্রাম্প পাল্টা মন্তব্যে বলেন, “অন্য দেশগুলোও করছে, কিন্তু প্রকাশ্যে নয়।”

    সম্প্রতি ৩০ বছরেরও বেশি সময় পর পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া পুনরায় শুরু করার নির্দেশ দেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরাই একমাত্র দেশ যারা পরীক্ষা চালাই না। আমি চাই না আমরা একমাত্র দেশ হয়ে থাকি যারা পরীক্ষা করে না।”

    পারমাণবিক অস্ত্রের সক্ষমতা যাচাইয়ের গুরুত্ব নিয়েও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, “অস্ত্র বানিয়ে তা পরীক্ষা না করলে জানবেন কীভাবে সেটা কার্যকর কিনা?”

    নিজ দেশের পারমাণবিক শক্তি নিয়ে গর্ব প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, “আমাদের কাছে এমন শক্তি আছে, যা আর কোনো দেশের নেই। রাশিয়া দ্বিতীয় স্থানে, আর চীন অনেক পিছিয়ে। তবে আগামী পাঁচ বছরে তারা সমান পর্যায়ে পৌঁছাতে পারে।”

    তার দাবি, যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে— যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করা সম্ভব। “রাশিয়ারও যথেষ্ট অস্ত্র আছে, আর চীন দ্রুত এগোচ্ছে,” যোগ করেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতানিয়াহুর বিরুদ্ধে বেনেট-লাপিদের বড় চাল

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    কর্মক্ষেত্রের মানসিক চাপেই বছরে ৮ লাখ মৃত্যু- আইএলও

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    সিরিয়ায় পলাতক আসাদের বিরুদ্ধে বিচার শুরু

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.