Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুই সপ্তাহের মধ্যে সুপেয় পানি শেষের আশঙ্কায় তেহরান
    আন্তর্জাতিক

    দুই সপ্তাহের মধ্যে সুপেয় পানি শেষের আশঙ্কায় তেহরান

    এফ. আর. ইমরাননভেম্বর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    তেহরানে সুপেয় পানির মূল উৎসের একটি আমির কবির জলাধারের পানি জুলাইয়ে এমন তলানিতে পৌঁছে যায়। ২৯ জুলাই ২০২৫। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের রাজধানী তেহরান তীব্র খরার কবলে পড়েছে। শহরের বাসিন্দাদের সুপেয় পানির প্রধান উৎস—আমির কবির বাঁধ—দুই সপ্তাহের মধ্যে শুকিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে।

    রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, তেহরানে পানি সরবরাহ কোম্পানির পরিচালক বেহজাদ পারসা বলেন, বাঁধটির জলাধার এখন মাত্র ১ কোটি ৪০ লাখ ঘনমিটার পানি ধারণ করছে, যা সম্পূর্ণ ধারণক্ষমতার মাত্র ৮ শতাংশ। এই পরিমাণ পানি দিয়ে শহরের দৈনিক পানির চাহিদা মেটানো যাবে মাত্র দুই সপ্তাহ।

    ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরানে প্রতিদিন গড়ে ৩০ লাখ ঘনমিটার পানির প্রয়োজন।

    এক বছরের ব্যবধানে আমির কবির বাঁধের পানি ৮ কোটি ৬০ লাখ ঘনমিটার থেকে ১ কোটি ৪০ লাখ ঘনমিটারে নেমে এসেছে। বেহজাদ পারসা বলেন, তেহরান অঞ্চলে বৃষ্টিপাত প্রায় শতভাগ কমে গেছে।

    তেহরান শহর এক কোটি মানুষের বাসভূমি, যা তুষারাচ্ছন্ন আলবোর্জ পর্বতমালার দক্ষিণ ঢালে অবস্থিত। এই পর্বতমালা থেকে উৎপন্ন নদীগুলো শহরের জলাধারে পানি সরবরাহ করে।

    পানি সাশ্রয়ের জন্য সাম্প্রতিক দিনগুলোতে শহরের বেশ কয়েকটি এলাকায় পানির সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। চলতি গ্রীষ্মে ঘন ঘন পানি সরবরাহ বন্ধের ঘটনা ঘটেছে।

    জুলাই ও আগস্টে পানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দুই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। একই সময়ে তাপমাত্রা ৪০–৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে।

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, “আজ যেভাবে আলোচনা হয়েছে, পানিসংকট পরিস্থিতি তার চেয়েও গুরুতর।”

    ইরানজুড়ে পানিসংকট একটি বড় সমস্যা। বিশেষ করে দেশের দক্ষিণের শুষ্ক প্রদেশগুলোতে ভূগর্ভস্থ সম্পদের অতিরিক্ত ব্যবহার ও অব্যবস্থাপনা পানির ঘাটতির জন্য দায়ী। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিস্থিতি আরও জটিল করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতানিয়াহুর বিরুদ্ধে বেনেট-লাপিদের বড় চাল

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    কর্মক্ষেত্রের মানসিক চাপেই বছরে ৮ লাখ মৃত্যু- আইএলও

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    সিরিয়ায় পলাতক আসাদের বিরুদ্ধে বিচার শুরু

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.