Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মামদানি জিতলে নিউইয়র্কের তহবিল কাটার হুমকি দিলেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    মামদানি জিতলে নিউইয়র্কের তহবিল কাটার হুমকি দিলেন ট্রাম্প

    এফ. আর. ইমরাননভেম্বর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-জোহরান মামদানি। ছবি সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি মামদানি মেয়র নির্বাচনে জয়ী হন, তাহলে শহরটির ফেডারেল তহবিল সীমিত করে দেওয়া হবে।

    স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) নিউইয়র্কে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। ভোটের আগের দিন সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লেখেন, “যদি কমিউনিস্ট প্রার্থী জোহরান মামদানি জয়ী হন, তবে আমি কেবল আইন অনুযায়ী ন্যূনতম ফেডারেল তহবিল দেব। একজন কমিউনিস্টের নেতৃত্বে এই শহরের টিকে থাকা অসম্ভব।”

    নিউইয়র্কের কুইন্স থেকে নির্বাচিত অ্যাসেম্বলিম্যান মামদানি বাসস্থান সংস্কার, গণপরিবহন সম্প্রসারণ ও সামাজিক কল্যাণমূলক কর্মসূচির পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দিলেও ট্রাম্পসহ রক্ষণশীল রাজনীতিকদের দেওয়া “কমিউনিস্ট” তকমা তিনি সবসময় অস্বীকার করে আসছেন।

    ভোটের আগের দিন প্রতিদ্বন্দ্বিতা আরো তীব্র হয়েছে। প্রাথমিক ভোটগ্রহণ শেষ, আর মঙ্গলবার শহরের প্রায় ৫০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার চেয়ে মামদানি এগিয়ে রয়েছেন।

    কুওমো ২০২১ সালে যৌন হয়রানির অভিযোগে গভর্নরের পদ ছাড়েন এবং গত জুনে মামদানির কাছে প্রাইমারিতে পরাজয়ের পর এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, “কার্টিস স্লিওয়াকে ভোট দেওয়া মানে মামদানিকে সহায়তা করা। কুওমোকে পছন্দ না করলেও তার পক্ষেই ভোট দিন এবং ভালো ফলাফলের আশা রাখুন।”

    প্রাইমারিতে জয়ের পর মামদানির প্রার্থিতা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। তিনি ইতিমধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ও নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের সমর্থন পেয়েছেন। ছোট দাতাদের কাছ থেকেও তিনি নিয়মিত অর্থ সংগ্রহ করছেন।

    তার ঘোষিত নীতিমালায় রয়েছে ধনীদের ওপর কর বৃদ্ধি, করপোরেট ট্যাক্স বাড়ানো, স্থিতিশীল ভাড়া ফ্ল্যাটে ভাড়াবৃদ্ধি স্থগিত রাখা এবং সরকারিভাবে ভর্তুকি দেওয়া আবাসন সম্প্রসারণ। এসব প্রস্তাব ব্যবসায়ী মহলে উদ্বেগ তৈরি করেছে।

    অন্যদিকে, ইসরায়েলের গাজায় সামরিক আগ্রাসনের বিরুদ্ধে মামদানির স্পষ্ট অবস্থান ও সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি জাতীয় পর্যায়ে ডেমোক্র্যাটদের তরুণ ভোটারদের কাছে জনপ্রিয় করলেও রিপাবলিকানদের হাতে নতুন আক্রমণের হাতিয়ার তুলে দিয়েছে বলে বিশ্লেষকদের মত।

    গত শনিবার নিউ জার্সিতে এক প্রচারসভায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্র্যাট প্রার্থী মিকি শেরিলের প্রচারণায় অংশ নিয়ে মামদানির সমর্থনে বক্তব্য দেন। মামদানির মুখপাত্র ডোরা পেকেক বলেন, “ওবামার সমর্থনের জন্য মামদানি কৃতজ্ঞ। তারা একসঙ্গে নিউইয়র্কে নতুন ধরনের রাজনীতি গড়ার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতানিয়াহুর বিরুদ্ধে বেনেট-লাপিদের বড় চাল

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    কর্মক্ষেত্রের মানসিক চাপেই বছরে ৮ লাখ মৃত্যু- আইএলও

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    সিরিয়ায় পলাতক আসাদের বিরুদ্ধে বিচার শুরু

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.