Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারত বিশ্বের অন্যতম সুপার পাওয়ার: ইসরায়েল
    আন্তর্জাতিক

    ভারত বিশ্বের অন্যতম সুপার পাওয়ার: ইসরায়েল

    এফ. আর. ইমরাননভেম্বর 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের সঙ্গে সম্পর্কের দৃঢ়তা তুলে ধরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, দুই দেশের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী এবং ভারত বর্তমানে বিশ্বের অন্যতম পরাশক্তি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

    গিডিয়ন সার বলেন, “আমরা ধারাবাহিকভাবে পারস্পরিক সম্পর্ক উন্নত করছি। ভারতের বন্ধুত্বের জন্য আমরা কৃতজ্ঞ।” তিনি আরো জানান, ভারত ও ইসরায়েল শিগগিরই প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করবে। প্রতিরক্ষা, কৃষি ও অর্থনৈতিক খাতে দুই দেশ অগ্রগতি অর্জন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

    ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ভারতের দ্রুত প্রতিক্রিয়া ও নিন্দা জানানোর ঘটনায় নয়াদিল্লির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সার। তিনি বলেন, “আমরা কখনো ভুলব না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন সেই ভয়াবহ দিনের প্রথম বিশ্বনেতা, যিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেছিলেন। ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল স্মরণ করব।”

    ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রশ্নে গিডিয়ন সার বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তার ভাষায়, “আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছি এবং আর সেই ভুল করব না। ট্রাম্পের শান্তি পরিকল্পনাই এখন সবচেয়ে বাস্তবসম্মত পথ।”

    তিনি আরো বলেন, ইসরায়েলের প্রধান লক্ষ্য হলো হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস ও গাজার শাসনব্যবস্থা পরিবর্তন করা। “হামাস জনগণের মাঝে ভয় সৃষ্টির জন্য প্রতিপক্ষদের প্রকাশ্যে হত্যা করছে। আমরা এই সন্ত্রাসী শাসনের অবসান ঘটাতে চাই,” বলেন তিনি।

    সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও ইসরায়েলের অভিজ্ঞতা একই রকম উল্লেখ করে গিডিয়ন সার বলেন, “ভারত লস্কর-ই-তৈয়বা’র মতো সংগঠনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। আমরা গোয়েন্দা তথ্য, প্রযুক্তি ও প্রতিরক্ষার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করছি। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আমাদের অভিজ্ঞতা ভারতের সঙ্গে ভাগ করতে প্রস্তুত।”

    তিনি জানান, নতুন প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা কাঠামো তৈরি হচ্ছে, যা দুই দেশের সম্পর্ককে বাস্তব কৌশলগত অংশীদারিত্বে পরিণত করবে। মোদি ও নেতানিয়াহুর সম্পর্ককে তিনি “উন্মুক্ত ও কৌশলগত” হিসেবে বর্ণনা করে বলেন, “আমি আশা করি, তারা শিগগিরই সাক্ষাৎ করবেন। ভারত ভবিষ্যতের প্রতীক, আর ইসরায়েল আঞ্চলিক শক্তি— আমরা একসঙ্গে বড় কিছু করতে পারব।”

    গিডিয়ন সার আরো জানান, আগামী বছর ভারতে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে ইসরায়েল একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পুতিনের সঙ্গে বৈঠকে যাচ্ছেন আরাগচি

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    শান্তি চাইলে সরাসরি যোগাযোগের আহ্বান ট্রাম্পের

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.