Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় শিগগিরই আন্তর্জাতিক বাহিনী পাঠাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
    আন্তর্জাতিক

    গাজায় শিগগিরই আন্তর্জাতিক বাহিনী পাঠাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    এফ. আর. ইমরাননভেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এবিসি নিউজ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় শিগগিরই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক বাহিনী প্রবেশ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতির কয়েক সপ্তাহের মধ্যেই এমন ঘোষণা এলো, যা অঞ্চলটিতে নতুন রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

    গত মাসে সংঘর্ষবিরতির অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী পাঠানোর বিষয়ে চুক্তি হয়েছিল। বৃহস্পতিবার (৭ নভেম্বর) হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “খুব শিগগিরই গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানো হবে।”

    তিনি আরো সতর্ক করে বলেন, “যদি হামাস এ নিয়ে কোনো জটিলতা সৃষ্টি করে, তবে অত্যন্ত শক্তিশালী দেশগুলোর একটি জোট হস্তক্ষেপ করবে।”

    তবে এখন পর্যন্ত হামাসকে নিরস্ত্র করতে কোনো দেশ সরাসরি সামরিক পদক্ষেপ নেয়নি। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই মন্তব্যকে মধ্যপ্রাচ্যে নতুন কৌশলগত ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ইতোমধ্যে গাজায় দুই বছরের জন্য একটি অন্তর্বর্তী সরকার এবং স্থিতিশীল বাহিনী গঠনের বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে। এই পরিকল্পনার সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান সমন্বিত বলে ধারণা করা হচ্ছে।

    জাতিসংঘের সাধারণ পরিষদের প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, গাজায় প্রায় ২০ হাজার আন্তর্জাতিক সেনা মোতায়েন করা হবে। এই বাহিনী তাদের নির্ধারিত ম্যান্ডেট অনুযায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করবে।

    অন্যদিকে, হামাস এখনো স্পষ্ট করে জানায়নি তারা সম্পূর্ণ নিরস্ত্র হতে রাজি কি না। তবে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা রকেট ও ভারী আক্রমণাত্মক অস্ত্র সমর্পণ করতে রাজি, কিন্তু যতদিন না স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে এবং ইসরায়েলের দখলদারিত্ব শেষ হচ্ছে, ততদিন তারা রাইফেলের মতো রক্ষণাত্মক অস্ত্র সমর্পণ করবে না।

    বিশ্লেষকেরা মনে করছেন, আন্তর্জাতিক বাহিনীর প্রবেশ যদি বাস্তবায়িত হয়, তবে এটি হবে গাজার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা উদ্যোগ। তবে একই সঙ্গে এর সফলতা অনেকাংশে নির্ভর করবে হামাস, ইসরায়েল এবং আঞ্চলিক শক্তিগুলোর রাজনৈতিক সদিচ্ছার ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    শান্তি চাইলে সরাসরি যোগাযোগের আহ্বান ট্রাম্পের

    এপ্রিল 26, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ যেভাবে আঞ্চলিক বাণিজ্য পথগুলোকে নতুন করে লিখছে

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.